ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া 

ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া 
×

লুকা মডরিচের বল দখলের লড়াই। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৭:১১

ইংল্যান্ডকে আটকে দেওয়া ঘানা গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়াকেও রুখে দেওয়ার পথ তৈরি করেছিল। দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলে সমতায় ফিরেছিল আফ্রিকার প্রতিনিধিরা। কিন্তু শেষের গোলে ২-১ গোলের জয় তুলে নিয়েছে গ্লাটকো ডালিকের দল। ‘এল’ গ্রুপের রানার্স আপ হিসেবে পা রেখেছে বিশ্বকাপের নকআউট পর্বে। 

শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ম্যাচে ৩১ মিনিটে লিড তুলে নিয়েছিল রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ ও কাতার বিশ্বকাপে তৃতীয় সেরা হওয়া দল ক্রোয়েশিয়া। ঘানার জালে বল পাঠান পিটার সুসিক। ওই লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করেছিলেন লুকা মডরিচরা। 

দ্বিতীয়ার্ধে গোল শোধ করার চেষ্টা করলেও খুব একটা সুবিধা ঘানা করতে পারছিল না ঘানা। বরং ক্রোয়েশিয়া লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ হারায়। ফলশ্রুতিতে ৭৩ মিনিটে সমতায় ফেরে সেমেনো-সুলিমানাদের ঘানা। পুরো ম্যাচে ঘানা গোলের লক্ষ্যে একটি মাত্র শট নিয়েছি। ডেরিক লুকাশেনের ওই শটটি দলকে সমতা এনে দেয়। 

দশ মিনিট পরই লিডে ফেরে ম্যাচের ৫৩ শতাংশ বল পায়ে রাখা ক্রোয়েশিয়া। দুইশ’ আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়া লুকা মডরিচের পাস ধরে জালে বল পাঠান নিকোলা ভ্যালাসিক। ঘানা ওই গোল আর শোধ করার সুযোগ তৈরি করতে পারেনি। তিন ম্যাচে ক্রোয়েশিয়া ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। ৪ পয়েন্ট তুলে নেওয়া ঘানার সামনেও নকআউটের ভালো সুযোগ রয়েছে। সেজন্য গ্রুপ পর্বের লড়াই শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দলটির।   

আরও পড়ুন

×