মার্টিনেল্লির গোলে শেষ ষোলোয় ব্রাজিল
ব্রাজিলের গোল উদযাপন। ছবি: রয়টার্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ২২:১২ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ০১:২৫
এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছিল জাপান। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে নিজস্ব স্বত্তার ফুটবলের শক্তিও দেখিয়েছে। সেলেসাওদের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলের লিড তুলে নিয়েছিল নীল সামুরাইরা। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের শুরুতে কাসেমিরো এবং শেষে মার্টিনেল্লির গোলে ২-১ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের ম্যাচে ছোট পাস, বলের দখল ধরে রেখে ব্রাজিলিও ধারায় আক্রমণে ওঠার চেষ্টা করছিলেন ব্রুনো গিমারেজরা। প্রথমার্ধের শুরুতে জাপানের ফাইনাল থার্ডে সেসব আক্রমণের মৃত্যু ঘটছিল। সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি কৌশলে সুবিধা আদায় করতে ম্যাথিউস কুনিয়াকে নাম্বার টেন পজিশনে শিফট করে লুকাস পাকুয়েতাকে ওয়াইড লেফট উইঙ্গার হিসেবে খেলাচ্ছিলেন।
কিন্তু সেসব কৌশলের জলাঞ্জলি ঘটে ম্যাচের ২৯ মিনিটে জাপানের দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে। নিজেদের অর্ধ থেকে বলের পজিশন ছিনিয়ে নিয়ে দ্রুততার সঙ্গে ব্রাজিলের অর্ধে ঢুকে পড়ে জাপান। বক্সের ঠিক বাহির থেকে স্পেস পেয়ে শট নেন কায়সু সানো। লাফিয়ে পড়েও ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন কিছুই করতে পারেননি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইনজুরিতে পড়া মিডফিল্ডার পাকুয়েতাকে বদলি করে তরুণ এন্ডিককে মাঠে নামান ব্রাজিলের কোচ। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। ক্রস খেলে একের পর এক আক্রমণ তুলে ৫২ মিনিটে ব্রুনো গিমারেজের দারুণ হেড ফেরান জাপানের গোলরক্ষক সুজুকি। ৫৪ মিনিটে ক্রস থেকে কাসেমিরোর হেডও ফেরান তিনি। কিন্তু ৫৬ মিনিটের হেড আর ফেরানোর সুযোগ পাননি জাপানের গোলরক্ষক। কাসেমিরো দলকে ১-১ গোলের সমতায় ফেরান।
বিস্তারিত আসছে...
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
