ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

হালান্ডের গোলে শেষ ষোলোয় নরওয়ে  

হালান্ডের গোলে শেষ ষোলোয় নরওয়ে  
×

আইভরি কোস্টের বিপক্ষে হালান্ডদের গোল উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০১:০৭ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ০১:২১

গল্পটা আমাদ দিয়ালোর নামে লেখা হতে পারত। বেঞ্চ থেকে নেমে দুর্দান্ত এক গোলে আইভরি কোস্টকে সমতায় ফেরান তিনি। কিন্তু গোল খাওয়ার পরই আবার খোসল ছেড়ে বেরিয়ে আক্রমণের ধার বাড়ায় নরওয়ে। সেই আক্রমণ থেকে গোল পান আর্লিং হালান্ড। যে গোলে ভর করে নরওয়ে ২-১ গোলের জয়ে শেষ ষোলোয় উঠে গেছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ডালাস স্টেডিয়ামে ফেবারিটের মতো শুরু করে নরওয়ে। দীর্ঘদেহি ফুটবলারে ভরা দলটি আক্রমণ তুলে খেলতে শুরু করে। ম্যাচের প্রথমার্ধের সেরা দল হিসেবে ৩৯ মিনিটে গোল পায় ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। দলের হয়ে গোলটি করেন অ্যান্তোনিও নুসা।

প্রথমার্ধে সমতায় শেষ করতে বেগ পেতে হয়নি ভাইকিংসদের। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ বাড়িয়ে খেলতে শুরু করে পিছিয়ে পড়া আইভরি কোস্ট। নরওয়েও খোসলবন্দী হয়ে পড়ে। বারবার সুযোগ তৈরি করে ব্যর্থ হওয়া আফ্রিকার দলটিকে ম্যাচের ৭৪ মিনিটে সমতায় ফেরান ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা আমাদ দিয়ালো।

ম্যাচের ৬০ মিনিটে বদলি নামা দিয়ালে ওয়ান অন ওয়ান খেলে নরওয়ের বক্সে ঢুকে পড়েন। সেখানে দারুণ ড্রিবলিংয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলের ঠিক মুখ থেকে জোরের ওপর শট নেন। নরওয়ের গোলক্ষক অর্জান নাইল্যান্ডের দর্শক বনে থাকা ছাড়া উপায় ছিল না।

গোল খেয়ে নরওয়ে আবার আক্রমণ করে খেলতে শুরু করে। ওডেগার্ড, হালান্ডরা সুযোগ তৈরি করতে থাকেন। আইভরি কোস্টকে চেপে ধরে ম্যাচের ৮৬ মিনিটে গোল করেন ম্যানসিটির স্ট্রাইকার হালান্ড। টুর্নামেন্টে তার পঞ্চম গোলে সহায়তা দেন মিডফিল্ডার প্যাট্রিক বার্গ। ওই গোলেই শেষ ষোলোয় পা রেখেছে ভাইকিংসরা। আগামী ৬ জুন বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে হালান্ডের নরওয়ে। 

আরও পড়ুন

×