ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল শিশুর

গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল শিশুর
×

নিহত মানহা মনি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০১:৩৬

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনি নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে নালিতাবাড়ী পৌরশহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠসংলগ্ন মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা মো. রুবেলের মেয়ে। সে ওই মহল্লার স্কুলশিক্ষক মস্তুফা আহমেদের নাতনি।

পারিবারিক সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে নানা মস্তুফা আহমেদের বাড়িতেই থাকত মানহা। মঙ্গলবার দুপুরে বাদাম খাওয়ার সময় একটি বাদাম তার গলায় আটকে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তা বের করার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই বাদামটি সরানো সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার আগেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় মানহা।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

 

আরও পড়ুন

×