ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

মুস্তাফিজের বদলি সাইফউদ্দিন, টি২০ দলে তাসকিন

মুস্তাফিজের বদলি সাইফউদ্দিন, টি২০ দলে তাসকিন
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১২:৫৯ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৩:৩৭

হ্যামস্ট্রিংয়ের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানায়, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মুস্তাফিজ দ্রুতই দেশে ফিরে আসবেন। শনিবার হারারেতে হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাইফউদ্দিনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন মুস্তাফিজ। মুস্তাফিজের বিকল্প হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে তাসকিন আহমেদকে।

আরও পড়ুন

×