আর্জেন্টিনার একাদশে দুই পরিবর্তনের ইঙ্গিত
ছবি: টিওয়াইসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২২:১৩
সহজে বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হয়েছে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে লিওনেল মেসিদের। কেপ ভার্দে অতিরিক্ত সময়ে গিয়ে হার মেনেছে। মিসর জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ মুহূর্তে হেরেছে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
কানসাস সিটির সুইসদের বিপক্ষে ওই ম্যাচে মিসরের বিপক্ষে শুরুতে খেলা দলে ভরসা রাখতে পারেন লিওনেল স্কালোনি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তেমনই ইঙ্গিত কোচ দিয়েছেন। তবে এও জানিয়ে রেখেছেন, অল্প পরিবর্তনও আসতে পারে একাদশে।
কোচ স্কালোনি বলেন, আমরা একই একাদশ রেখে দলীয় অনুশীলন করেছি। ওই একাদশ নিয়ে খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে পরিবর্তনও আসতে পারে। নীতিগতভাবে, গত ম্যাচে আমরা যে দল নিয়ে খেলেছি, কাছাকাছি দল নিয়েই খেলতো চাইবো।
কোচের কথা মতো, আর্জেন্টিনার শুরুর একাদশে দুটি পরিবর্তন দেখা যেতে পারে। মিসরের বিপক্ষে বদলি নেমে গঞ্জালো মন্টিয়েল খুব ভালো খেলেছিলেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ফ্রেশ এই ডিফেন্ডারকে শুরুতে খেলাতে পারেন স্কালোনি। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি জানিয়েছে, মিডফিল্ডের বড় ভরসা ম্যাক অ্যালিস্টারকে বেঞ্চে বসিয়ে নিকো গঞ্জালেসকে খেলাতে পারেন কোচ স্কালোনি।
মিসরের বিপক্ষে শুরুর একাদশে লওতারো মার্টিনেজকে বেঞ্চে ঠেলে জায়গা করে নিয়েছিলেন জুলিয়ান আলভারেজ। সুইসদের বিপক্ষেও মেসির সঙ্গে আক্রমণ সামলানোর দায়িত্ব তার কাঁধেই থাকতে যাচ্ছে।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগফিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬