ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

২ পেসার ও ৩ স্পিনার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

২ পেসার ও ৩ স্পিনার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১২:১৪ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ | ১২:১৫

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের একাদশে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। সফরসঙ্গী রিজার্ভ হিসেবে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে গেলেও শেষ পর্যন্ত সরাসরি মূল একাদশে সুযোগ পেয়েছেন তিনি। 

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। নাঈমের সঙ্গে স্পিন আক্রমণে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পেস বিভাগ সামলাবেন হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। ‘এ’ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করে আলোচনায় আসা তাওহিদ হৃদয় অবশ্য একাদশে জায়গা পাননি। অন্যদিকে ওপেনিংয়ে সাদমান ইসলামকে আরেকটি সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার সঙ্গে ইনিংস শুরু করবেন তানজিদ হাসান।

বাংলাদেশের মতো আফগানিস্তানও স্পিননির্ভর একাদশ সাজিয়েছে। তাদের দলে পেসার রয়েছেন দুজন, ইয়ামিন আহমাদজাই ও মোহাম্মদ সালিম সাফি। স্পিন বিভাগে কাইস আহমাদের সঙ্গে আছেন জিয়া উর রাহমান আকবার ও শাহিদউল্লাহ কামাল।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: রেহমাত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল, সেদিকউল্লাহ আতাল, আব্দুল মালিক, হাশমাতউল্লাহ শাহিদি, শাহিদউল্লাহ কামাল, ইসমাত আলাম, কাইস আহমাদ, জিয়া উর রাহমান আকবার, মোহাম্মদ সালিম সাফি ও ইয়ামিন আহমাদজাই।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবুধাবিতে বাংলাদেশ সময় আজ সকাল ১২টায় শুরু হয়েছে দুই দলের এই লড়াই।

টসে জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে উইকেটের শুষ্ক অবস্থা ও গরম আবহাওয়ার কথা জানিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘উইকেট বেশ শুষ্ক, আর গরমও অনেক। আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা একটু কঠিন হবে।’

আরও পড়ুন

×