ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

লিটনের কনকাশনে বদলি মেহেদি মিরাজ

লিটনের কনকাশনে বদলি মেহেদি মিরাজ
×

ছবি: ইএসপিএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০৪:৩৬ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ | ০৪:৪৯

গোলাপি বলের টেস্টে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে গেছে বাংলাদেশ। ইডেন গার্ডেনসে ৬০ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে থাকা লিটন দাস ব্যাটে রান পাচ্ছিলেন। কিন্তু তিনিও মাথায় আঘাত পেয়ে কনকাশন হয়ে উঠে যান। ম্যাচের ২০.৩ ওভারে মোহাম্মদ শামির বলে পুল করতে গিয়ে তার হেলমেটে বল লাগে।

এরপরও ক'বল ব্যাটও চালিয়ে যান লিটন। পরে সমস্যা অনুভব করায় উঠে যান তিনি। ব্যাট হাতে লিটন তখন ২৪ রান করেছেন। টেস্ট ক্রিকেটের নতুন নিয়ম অনুযায়ী, কোন ক্রিকেটার কনকাশন হলে তার বদলি ক্রিকেটার নামানো যাবে। কিন্তু বাংলাদেশ দলে লিটনের কনকাশনে বদলি নামার মতো তেমন ক্রিকেটার ছিলেন না! মধ্যাহ্ন বিরতির পর তাই নাঈমের সঙ্গে ক্রিজে আসেন ইবাদত হোসেন। পরে কনকাশনের নিয়ম অনুযায়ী, ব্যাটে নেমেছেন মেহেদি মিরাজ। 

টেস্টে তাই বাংলাদেশের প্রথম বদলি নামা ক্রিকেটার হলেন মিরাজ। লিটনের বদলি হিসেবে ব্যাটে নামার মতো দলে ছিলেন কেবল তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। কিন্তু তিনি আঙুলের ইনজুরিতে আছেন। ওদিকে ইন্দোরে প্রথম টেস্টের আগেই পারিবারির সমস্যার কারণে দেশে ফেরেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তিনি প্রথম টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেননি। দ্বিতীয় ও শেষ টেস্টেও খেলতে পারবেন না নিশ্চিত ছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু মোসাদ্দেকের বদলি হিসেবে কাউকে দলে ডেকে পাঠানো হয়নি।

তারই খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। নিয়ম অনুযায়ী, লিটনের পরির্বতে একজন নিয়মিত ব্যাটসম্যান নামানোর সুযোগ থাকলেও সেই সুবিধা নিতে পারল না বাংলাদেশ। লিটন প্রথম ইনিংসে আর ব্যাট করতে পারবেন না বুঝে তাই মিরাজকে নামানো হয়েছে বদলি হিসেবে। 

আরও পড়ুন

×