ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ইনিংস হার চিন্তার কারণ নয়: রুট

ইনিংস হার চিন্তার কারণ নয়: রুট
×

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৩:৩২

নিউজিল্যান্ডে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পরও ইংল্যান্ড অধিনায়ক জো রুট মনে করছেন, তাদের জয়ের বড় সুযোগ ছিল। কিন্তু তারা সুযোগটা নিতে পারেনি। তবে ইনিংস হারের কারণে তার দলের ভীত হওয়ার কিছু নেই বলেও উল্লেখ করেন রুট। তার মতে, এক হার মানেই পৃথিবীর শেষ দেখে ফেলা নয়।

নিউজিল্যান্ডের বে ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে ভালো সংগ্রহ পায়। অলআউট হয় ৩৫৩ রানে। ইংলিশরা ব্যাটে দারুণ শুরু করে। তবে তিন-চার জন ব্যাটসম্যান সেট হয়েও বড় রান তুলতে পারেনি। রোরি বার্নস ৫২, জো ডেনলি ৭৪ এবং বেন স্টোকস খেলেন ৯১ রানের ইনিংস। জস বাটলারের ব্যাট থেকে ৪৩ রান আসে। জো রুটের মতে, তার দলের সেট ব্যাটসম্যানদের আরও বড় ইনিংস খেলতে হতো। প্রথম ইনিংস থেকে তার দল সহজেই সাড়ে চারশ' রান পেতে পারত।

কিন্তু প্রথম ইনিংসের ওই রান নিয়েই ইংল্যান্ড বোলাররা ম্যাচ জমিয়ে ফেলে। নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নেয় ১৯৭ রানে। এরপরই ঘরের মাঠে পথ খুঁজে নেয় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সামনে যখন লিড নেওয়ার সুযোগ বিজে ওয়াটলিং তখন রেকর্ড ৪৭৩ বলে ২০৫ রানের ইনিংস খেলেন। সঙ্গে মিশেল সাটনারের ১২৬ রানে ভর করে রানের পাহাড় তোলে নিউজিল্যান্ড। মধ্যে কলিন ডি গ্রান্ডহোম ৬৫ রানের ইনিংস খেলেন। কিউইরা ৯ উইকেট হারিয়ে পায় ৬১৫ রানের বিশাল সংগ্রহ।

প্রথম ইনিংস থেকে কিউইরা লিড নেয় ২৬২ রানের। ইংল্যান্ড প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটিং দেখেই হয়তো আশা হারিয়ে ফেলেছিল। বড় লিডের সামনে পড়ে তারা যেন দিশেহারা হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় মাত্র ১৯৭ রানে। হারে ইনিংস ও ৬৫ রানের বড় ব্যবধানে। প্রথম ইনিংসে টিম সাউদি নেন ৪ উইকেট। পরের ইনিংসে কিউই পেসার নিল ওয়াগনার পাঁচটি এবং মিশেল সাটনার তিনটি উইকেট নেন।

আরও পড়ুন

×