ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

২২ গজে কবে ফিরছেন ধোনি?

২২ গজে কবে ফিরছেন ধোনি?
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ২২:২১ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ২২:৫৯

যতোই দিন যাচ্ছে ততোই জল্পনা কল্পনা বাড়ছে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ফেরা নিয়ে। বিশ্বকাপ সেমিফাইনালের পর আর বাইশ গজে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। 

ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশ সিরিজ থেকেও তিনি নাম তুলে নিয়েছেন। ফলে তার অবসরের জল্পনা দিন দিন বাড়ছে। ধোনিও এই বিষয়ে চুপ আছেন। সূত্রের খবর, একেবারে আইপিএলের সময়েই ২২ গজে দেখা যাবে ধোনিকে। সেটাও মার্চের আগে নয়। 

অবশ্য আইপিএলের আগে এশিয়া একাদশের সঙ্গে অবশিষ্ট বিশ্ব একাদশের দুটি ম্যাচ রয়েছে। খেলা দুটি হবে আগামী বছরের ১৮ ও ২১ মার্চ। আইসিসি ইতোমধ্যেই ম্যাচদুটিকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে অনুরোধ করা হয়েছে বিসিসিআইকে সাতজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার জন্য। এই তালিকায় ধোনি ছাড়াও আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজা। খেলা দুটি হবে বাংলাদেশে।

এশিয়া একাদশের হয়ে ধোনি খেলতে যদি রাজি হন তাহলে ১৮ মার্চেই ফের বাইশ গজে দেখা যাবে এই উইকেটকিপার ব্যাটসম্যানকে। ‌‌সূত্র: আজকাল।

আরও পড়ুন

×