নিরবচ্ছিন্ন অনুশীলন শ্রীলঙ্কার
বুধবার বিসিবির ন্যাশনাল একাডেমি মাঠে অনুশীলন করছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। ছবি: সমকাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২১ | ০৯:৫২
শ্রীলঙ্কান দল নির্ধারিত সময়ের আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পৌঁছায়। বিসিবির ন্যাশনাল একাডেমি মাঠে সফরকারী ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল খোলা আকাশের নিচে দাঁড়াতে পেরে হাঁফ ছেড়ে বেঁচেছে তারা। তিন দিনের আইসোলেশন শেষে বুধবার অনুশীলনে এসে একসঙ্গে হয়েছে পুরো দল। গা গরম, ফিটনেস ও নেট সেশনে ব্যস্ত দিন পার করেন কুশল পেরেরারা। এক কথায় নিরবচ্ছিন্ন অনুশীলন করেছেন তারা।
একাডেমি মাঠেই আজও অনুশীলন করবেন তারা। কাল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিকেএসপিতে।
২৩ মে ম্যাচে নামার আগে ম্যাচসহ মোট চার দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে দলটি। মোট কথা, সাত দিন কোয়ারেন্টাইন করার নিয়ম থাকায় প্রস্তুতি ম্যাচে স্বাগতিক খেলোয়াড় পাবেন না সফরকারীরা।
