ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বার্সায় কাটা পড়ল ইন্টার, শেষ ষোলোয় ডর্টমুন্ড

বার্সায় কাটা পড়ল ইন্টার, শেষ ষোলোয় ডর্টমুন্ড
×

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ১৬:০৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ১৬:৪৪

ইন্টার মিলানকে একটা সুযোগ করে দিয়েছিলেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে। ইন্টারের মাঠে মেসি-পিকে, আর্থার-ডেম্বেলে ছাড়াই দল সাজিয়েছিলেন। কিন্তু বার্সার এই দলও কম শক্তিশালী ছিল না। লুকাকু-মার্টিনেজরা সেটা ভালোই টের পেয়েছেন।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বার্সার কাছে ২-১ গোলে হেরেছে অ্যান্তোনিও কন্তের দল। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা।

ঠিক এই সুযোগটাই দু'হাত ভরে নিয়েছে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে সালভিয়া প্রাগকে ২-১ গোলে হারিয়েছে তারা। গোল ব্যবধানে ইন্টারের চেয়ে পিছিয়ে থাকায় শেষ ষোলো নিয়ে চিন্তায় ছিল তারা। কিন্তু ইন্টারের হার এবং নিজেদের জয় মিলিয়ে গ্রুপ 'এফ' থেকে বার্সার সঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করেছে ডর্টমুন্ড।

ইন্টার মিলান এবং বরুসিয়া ডর্টমুন্ডের শেষ ষোলোর লড়াইটা বেশ জমে ওঠে। শুরুতে গোল করে বার্সা এগিয়ে যায়। ম্যাচের ২৩ মিনিটে কার্লেস পেরেজ গোল করেন। ৪৪ মিনিটে ইন্টার স্ট্রাইকার লুকাকু সেই গোল শোধ দেন।

ওদিকে ডর্টমুন্ড ম্যাচের ১০ মিনিটে তরুণ সানকোর গোলে এগিয়ে যায়। প্রাগ আবার ইন্টারের সঙ্গে মিল রেখে ৬১ মিনিটে গোল শোধ দিয়ে দিয়ে। ডর্টমুন্ডকে চাপে ফেলে দেয়। কিন্তু ব্রেন্ডিট ৬১ মিনিটে গোল করে দলের চাপ কমান। ওদিকে বার্সা-ইন্টারের ম্যাচ ছিল সমতায়। ইন্টার ঘরের মাঠে গোল করে এগিয়ে গেলে জিতেও বিদায় নিতে হবে ডর্টমুন্ডের।

জার্মান ক্লাবটিকে সেই চিন্তা থেকে মুক্তি দেন বার্সার তরুণ আনসু ফাতি। ৮৬ মিনিটে তিনি গোল করে ইন্টারের বিদায়ের পথ রচনা করে দেন। পথ পরিষ্কার করে দেন ডর্টমুন্ডের শেষ ষোলোর।

আরও পড়ুন

×