ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

জেসুসের হ্যাটট্রিকে উড়ে গেল জাগরেব

জেসুসের হ্যাটট্রিকে উড়ে গেল জাগরেব
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ১৫:২১

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় চোখ ছিল ডায়নামো জাগরেবের। ম্যাচের প্রথমার্ধে এক গোল করে সেই আশার পাশে হাওয়াও দেয় তারা। কিন্তু ম্যানচেস্টার সিটির তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের দারুণ এক হ্যাটট্রিকে ৪-১ গোলে হেরেছে ডায়নামো জাগরেব।

ম্যাচের ১০ মিনিটের মাথায় ঘরের মাঠে গোল করে এগিয়ে যায় জাগরেব। সেই গোল শোধ দিতে ম্যানসিটির লাগে ৩৪ মিনিট। জেসুসের গোলে ১-১ এর সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে পেপ গার্দিওয়ালার দল। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন জেসুস। সব প্রতিযোগীতা মিলিয়ে ২২ বছর বয়সী এই তরুণ ক্যারিয়ারের শততম গোল পূর্ণ করেন।

ঠিক তার চার মিনিটে পরে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরোর ইনজুরির কারণে ম্যানসিটির শুরুর একাদশে জায়গা পাওয়া জেসুস। ক্যারিয়ারের ১০১ গোলে ম্যাচটি শেষ করেন তিনি। ম্যানসিটির হয়ে ৫৫ গোল, ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরার হয়ে ২৮ এবং ব্রাজিল জাতীয় দলে হয়ে ১৮ গোল করেছেন ব্রাজিলের এই নাম্বার নাইন। জেসুসের গোলে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান বাড়ান ফোডেন।

এই হারে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে জাগরেব। ওদিকে একই গ্রুপে শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে থাকা শাখতার দোনেস্ক ৩-০ গোলে হেরেছে আটলান্টার কাছে। ম্যাচের আগে শাখতার টেবিলে আটলান্টার চেয়ে এগিয়ে ছিল। ম্যাচটা সমতা করতে পারলেও নকআউট পর্বে চলে যেত তারা। কিন্তু হেরে বিদায় নিতে হয়েছে তাদের। শেষ ম্যাচের আগে টেবিলে তলানিতে ছিল আটলান্টা। কিন্তু তারাই এখন নকাউটে।

আরও পড়ুন

×