ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

তরুণ রাঙা জয় রিয়ালের

তরুণ রাঙা জয় রিয়ালের
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ১৬:০৯

ইনজুরি এবং বিশ্রাম মিলিয়ে ক্লাব ব্রুজের মাঠে তরুণ এক দল নামান রিয়াল কোচ জিনেদিন জিদান। হ্যাজার্ড-বেল কিংবা রামোস-ক্রুস ছিলেন না। বেনজেমা প্রথমার্ধে বেঞ্চে ছিলেন। রিয়ালের আক্রমণের ভার ছিল ব্রাজিলের দুই তরুণ ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস এবং ভিনিসিয়াস জুনিয়রের ওপর।

তাদের দুই গোলের সঙ্গে যোগ করা সময়ে লুকা মডরিচের গোলে ৩-১ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা।

পুরো ম্যাচে অবশ্য ক্লাব ব্রুজ রিয়ালের বিপক্ষে সমানে সমানে লড়েছে। কিন্তু পেরে ওঠেনি রিয়ালের বিপক্ষে। প্রথমার্ধে তারা রিয়ালকে রুখে দেয়। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু তারা লিড ধরে রাখতে পারেনি। দুই মিনিট বাদেই গোল শোধ দেয় ব্রুস।

এরপর ম্যাচের ৬৪ মিনিটে রদ্রিগোর বাড়ানো বল ধরে দলকে আবার এগিয়ে দেন ভিনিসিয়াস। ওই গোলেই জয় দেখছিল তারা। কিন্তু যোগ করা সময়ে কাসেমিরোর দেওয়া দারুণ এক বল মাস্টার ক্লাস ফিনিস দিয়ে জয়ের ব্যবধান বড় করেন লুকা মডরিচ।

আরও পড়ুন

×