ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ভারতের ওয়ানডে দলে শার্দুল ঠাকুর

ভারতের ওয়ানডে দলে শার্দুল ঠাকুর
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৪:২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন শার্দুল ঠাকুর। ২০১৮ সালে হংকংয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। এবার ভুবনেশ্বর কুমারের গ্রোন ইনজুরির কারণে দলে ডাক পেয়েছেন ঠাকুর। এছাড়া পেস আক্রমণে আছেন মোহাম্মদ শামি এবং দিপক চাহার।

টেস্টে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো মায়াঙ্ক আগারওয়াল আছেন ভারতের ওয়ানডে দলে। তিনি শেখর ধাওয়ানের জায়গায় দলে ডাক পেয়েছেন। এছাড়া টপ অর্ডারের চিন্তায় দলে আছেন কেএল রাহুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে দারুণ ফর্মে ছিলেন রাহুল।

বিরাট কোহলির নেতৃত্বে ভারত রোববার সিরিজের প্রথম ম্যাচ খেলবে। এই সিরিজে স্পিন আক্রমণে ভারতের দলে আছেন রবিন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। উইকেটরক্ষক হিসেবে ভারতীয় দলে জায়গা পেয়েছেন ঋষভ পান্ত। এছাড়া শিভাম দুবে আছেন ভারতের ওয়ানডে দলে।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিম শর্মা (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, মানিশ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম দুবে, কেদার যাদব, রবিন্দ্র জাদেজা, যুজেবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দিপক চাহার, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর।

আরও পড়ুন

×