ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

অ্যাতলেটিকো মাদ্রিদে আর্জেন্টিনার ডি পল

অ্যাতলেটিকো মাদ্রিদে আর্জেন্টিনার ডি পল
×

ডি পল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২১ | ১২:০০ | আপডেট: ১৪ জুলাই ২০২১ | ০১:৩২

কোপা আমেরিকার ফাইনালে তার দারুণ পাস থেকে গোল বানিয়ে আর্জেন্টিনাকে ট্রফি এনে দেন ডি মারিয়া। তার আগের ম্যাচগুলোতেও বল পায়ে আলো ছড়িয়েছেন ডি পল। এবার তাকেই দলে টানল লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ। 

সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে অ্যাতলেটিকো। তারা উদিনেস থেকে ডি পলকে আনল। আপাতত পাঁচ বছরের জন্য এই আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করেছে দলটি।

অ্যাতলেটিকোয় যোগ দিয়ে রোমাঞ্চিত ডি পল বললেন, 'আমি স্প্যানিশ লিগ চ্যাম্পিয়নদের দলে যোগ দিচ্ছি। আমি জানি, এটা আমার জন্য বড় দায়িত্বের। এটা আমার ক্যারিয়ারের বড় একটা পদক্ষেপ।' 

২০১৬ থেকে উদিনেসে খেলেন ডি পল। অ্যাতলেটিকো মাদ্রিদের আগে আরেক লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ায় ছিলেন। অ্যাতলেটিকোয় তিনি পেয়েছেন স্বদেশি কোচ দিয়েগো সিমিওনেকে। যার খেলা দেখেই বড় হয়েছেন ডি পল, 'আমি তার (সিমিওনে) অধীনে সময়টা উপভোগ করব। তার খেলা দেখেই তো বড় হলাম।' ক্লাব ক্যারিয়ার শুরু তার স্বদেশি রেচিং টিম দিয়ে। সেখান থেকে ভ্যালেন্সিয়া হয়ে উদিনেসে আলো ছড়ান পল। সেই পারফরম্যান্সের কারণে এবারের কোপা আমেরিকার দলেও তাকে টানেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

আরও পড়ুন

×