ফিরলেন মুশফিক-লিটন
লিটন দাস ও মুশফিকুর রহিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১ | ০৪:২২ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ | ০৪:২২
সিরিজের প্রথম ম্যাচে টস হেরেছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ জেতার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ অভিযান শুরু করতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদরা। বিশ্বকাপের আগে জেতার মানসিকতা গড়ে তোলাকেই সবচেয়ে বড় প্রস্তুতি ধরে নেওয়া বাংলাদেশের লক্ষ্য প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০ জয়।
এই ম্যাচ দিয়েই টাইগার একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম আর লিটন দাস। বাদ পড়েছেন সৌম্য সরকার আর মোসাদ্দেক হোসেন সৈকত।
নিউজিল্যান্ড দলে অভিষেক হচ্ছে দুজনের। তারা হলেন-কোল ম্যাকঞ্চি এবং রাচিন রবিন্দ্র।
বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ :
রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার।
