যশোরে সাইফার ডেটা সেন্টার
সাইফার ডেটা সেন্টার
সাব্বিন হাসান
প্রকাশ: ০৪ মার্চ ২০২৪ | ০৭:১৫ | আপডেট: ০৪ মার্চ ২০২৪ | ১৬:৫৪
বাংলাদেশের প্রথম সার্টিফায়েড টিয়ার ফোর কমার্শিয়াল কো-লোকেশন ডেটা সেন্টার ‘সাইফার’ যাত্রা শুরু করেছে। রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেক আনুষ্ঠানিকভাবে ডেটা সেন্টারটি উদ্বোধন করেছে।
প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সৃজনশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প গড়েছেন। যার সফল বাস্তবায়নে দেশের মানুষের জীবনমান ও অর্থনীতি এখন আগের তুলনায় গতিশীল। সরকারি অধিকাংশ সেবা এখন পোর্টালে দৃশ্যমান। সরকারি সব সেবা এখন পৌঁছে গেছে সবার হাতের মুঠোয়। প্রযুক্তির বিকাশ ও ব্যবহারে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনীতি– সর্বত্রই এখন ডিজিটাল সেবা।
সব ডিজিটাল সার্ভিস ডেলিভারির ওয়েব, সফটওয়্যার বা ডিজিটাল মাধ্যমে সব ধরনের সেবা প্রদানের মূল সম্পদ এখন ডেটা। সময় বলছে, ডেটা ইজ দ্য নেক্সট কারেন্সি, অর্থাৎ তথ্যই সম্পদ।
১৭ কোটি মানুষের বাংলাদেশে এখন ১৩ কোটি নাগরিক সক্রিয় ইন্টারনেট গ্রাহক। দিনরাত ২৪ ঘণ্টা কোটি কোটি গোপন ও মূল্যবান ডেটা তৈরি হচ্ছে। যদি ডেটার নিরাপত্তা, মজুত, লোকালাইজেশন ও প্রসেস করা যায়; তাহলে ডেটা ড্রিভেন ও ডিসিশন মেকিং স্মার্ট সরকার ব্যবস্থা গড়ে তোলা সহজ হবে। ব্যবসায় বেসরকারি খাতে বহুমাত্রিক হাজারও সুযোগ সামনে দৃশ্যমান হবে। নিজের দেশ ও নাগরিকদের তথ্য (ডেটা) অনুমতি ছাড়া আর কেউ তা ব্যবহার করতে পারবে না। নিজেদের সুরক্ষা নিজেদেরই সুনিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী পলক বলেন, ভবিষ্যতে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের ব্রেইন হবে নিজস্ব অত্যাধুনিক সব ডেটা সেন্টার। নিজস্ব ডেটা নিজেদের ডেটা সেন্টারে স্টোর হবে। আর সেই ডেটা অ্যানালাইসিস ও প্রসেস করে নিত্যনতুন সম্ভাবনার সুযোগ তৈরি হবে।
নিজেদের অজান্তেই ডেটা বিক্রি হচ্ছে। নিজস্ব তথ্য প্রসেস করে যেন কেউ ব্যবসা করতে না পারে, সে জন্য ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন করা হচ্ছে। আর্থিক লেনদেনের তথ্য, সোশ্যাল মিডিয়ার তথ্য, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের তথ্য যেন কারও সম্মতি ছাড়া দেশের বাইরে, ব্যবসায়িক কাজে বা সংগঠনের কাজে ব্যবহৃত না হয়; সে জন্য দেশের তথ্য দেশে রাখার প্রয়োজনীয়তার কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
যশোরে দেশের প্রথম হাই-টেক পার্ক হিসেবে সুপরিচিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বেসরকারি ও বাণিজ্যিক (সাইফার) ডেটা সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, রবির সহযোগিতায় অ্যাকজেনটেক দেশকে ডিজিটাল সম্ভাবনার দিকে এগিয়ে নিতে প্রযুক্তিগত সমাধান উদ্ভাবনে পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশের স্মার্ট উন্নয়নে এগিয়ে যাওয়ার দারুণ পদক্ষেপ সাইফার।
অ্যাকজেনটেক
রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেক পিএলসি উদ্ভাবনী সমাধান সেবাদাতা, যা ব্যবসায়িক কার্যক্রমকে রূপান্তর করে উৎপাদনশীলতা বাড়াতে ডিজাইন করা। স্মার্ট ও ডিজিটালি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ তৈরিতে অ্যাকজেনটেক ক্লাউড সল্যুশন, স্মার্ট অ্যাপ্লিকেশন ও সাইবার সিকিউরিটির স্টেট অব দ্য আর্টস সেবা নিশ্চিত করে।
সাইফার
নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পর্যাপ্ত বিদ্যুৎ ও সর্বাধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেবে দেশি ডেটা সেন্টার সাইফার। উদ্যোক্তারা বলেন, ৯৯.৯৯৫ ভাগ আপটাইম বিশিষ্ট সাইফার বায়োমেট্রিক অ্যাকসেস কন্ট্রোলের মতো মিলিটারি গ্রেড সিকিউরিটি সুবিধা দেবে। সাইবার হুমকিসহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে থাকছে যথাযথ সময়োপযোগী ব্যবস্থা। নিরাপদ, নির্ভার ব্যবসা নিশ্চিত করার শঙ্কাহীন কো-লোকেশন সেবাদাতা হিসেবে সাইফার নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর। ডিজিটাল সময়ে নির্ভরযোগ্য ও ভরসার প্রতীক হয়ে অবিচ্ছেদ্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতির প্রতীক সাইফার। সাইফার অ্যাডভান্সড কুলিং প্রযুক্তি প্রতিকূল পরিস্থিতিতে ডেটা সেন্টারকে সক্ষম ও সক্রিয় রাখে। ডিজিটাল অবকাঠামোর মান নিরূপণে বিশ্বে স্বীকৃত সংস্থা আপটাইম ইনস্টিটিউট সাইফারকে দিয়েছে টিয়ার ফোর সনদ।
যশোরে ১৬ হাজার ৫০০ বর্গফুটের ভবনে সাইফার দেবে নিশ্ছিদ্র পাওয়ার ব্যাকআপ, অ্যাডভান্সড কুলিং প্রযুক্তি; যা প্রতিকূল পরিস্থিতিতে ডেটা সেন্টারকে সক্ষম ও সক্রিয় রাখে। ডিজিটাল অবকাঠামোর মান নিরূপণে বিশ্বে স্বীকৃত সংস্থা আপটাইম ইনস্টিটিউট সাইফারকে দিয়েছে টিয়ার ফোর সনদ।
নিজেদের অজান্তেই ডেটা বিক্রি হচ্ছে। নিজস্ব তথ্য প্রসেস করে যেন কেউ ব্যবসা করতে না পারে, সে জন্য ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন করা হচ্ছে। আর্থিক লেনদেনের তথ্য, সোশ্যাল মিডিয়ার তথ্য, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের তথ্য যেন কারও সম্মতি ছাড়া দেশের বাইরে, ব্যবসায়িক কাজে বা সংগঠনের কাজে ব্যবহৃত না হয়; সে জন্য দেশের তথ্য দেশে রাখার প্রয়োজনীয়তার কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। যশোরে দেশের প্রথম হাই-টেক পার্ক হিসেবে সুপরিচিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বেসরকারি ও বাণিজ্যিক (সাইফার) ডেটা সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, রবির সহযোগিতায় অ্যাকজেনটেক দেশকে ডিজিটাল সম্ভাবনার দিকে এগিয়ে নিতে প্রযুক্তিগত সমাধান উদ্ভাবনে পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশের স্মার্ট উন্নয়নে এগিয়ে যাওয়ার দারুণ পদক্ষেপ সাইফার।
- বিষয় :
- ডেটা সেন্টার
- যশোর
- জুনাইদ আহমেদ পলক
নিজেদের অজান্তেই ডেটা বিক্রি হচ্ছে। নিজস্ব তথ্য প্রসেস করে যেন কেউ ব্যবসা করতে না পারে, সে জন্য ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন করা হচ্ছে। আর্থিক লেনদেনের তথ্য, সোশ্যাল মিডিয়ার তথ্য, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের তথ্য যেন কারও সম্মতি ছাড়া দেশের বাইরে, ব্যবসায়িক কাজে বা সংগঠনের কাজে ব্যবহৃত না হয়; সে জন্য দেশের তথ্য দেশে রাখার প্রয়োজনীয়তার কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।