ফটোফিচার
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২:০৪
নতুন আলোচিত রোবট এখন টেসলার অপ্টিমাস। নতুন সংস্করণে এতে রয়েছে বিশেষ এআই সহকারী। কিন্তু এক্স মাধ্যমে প্রকাশিত তথ্যচিত্র বলছে, মডেলটি ইলন মাস্কের স্বপ্ন পূরণের সূচনা মাত্র। ভবিষ্যতে টেসলার সর্বকালের বিস্ময়কর রোবট তৈরি করে বিশ্বকে আরেকবার চমকে দিতে চান ইলন মাস্ক।
অন্যদিকে, সেলসফোর্সের সিইও মার্ক বেনিওফের প্রকাশিত তথ্যচিত্রে পরবর্তী প্রজন্মের অপ্টিমাসকে নতুন ও সোনালি পোশাকে সামনে আনা হয়েছে। যার মধ্যে মানুষের মতো হাত ছাড়াও বেশ কয়েকটি নতুন ভিজ্যুয়াল বিবরণ দৃশ্যমান হয়েছে। জানা গেছে, অপ্টিমাসে এখন গ্রোকের ভয়েস মোড রয়েছে। যার অর্থ নিয়ন্ত্রিত রোবটের সিস্টেমটি আগ্রহীর যে কারও প্রশ্ন বুঝতে পারে। আর তা বুঝে মৌখিক সদুত্তর দিয়ে সে অনুযায়ী কাজ করতে সক্ষম। দর্শনার্থী অনেকে বলছেন, অপ্টিমাস সাড়া দিতে কিছুটা দেরি করছে। তা ছাড়া বেশ কয়েকটি ভাষায় কণ্ঠস্বর বুঝে কাজ শুরু করতে দেরি হয়ে যায়। রান্নাঘরে গিয়ে নির্দেশিত কোমল পানীয় আনতে দেরি করেছে।
নতুন এ রোবট কয়েকটি ধীর পদক্ষেপ নেয়, সম্ভবত রান্নাঘরের কাজে এমনটা হয়েছে। যদিও পরীক্ষার মূল বিষয় ছিল অপ্টিমাস আসলে ঠিকঠাক পানীয় আনতে পারে কিনা।
- বিষয় :
- রোবট
