ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইলন মাস্ক

সঞ্চয় করার আর প্রয়োজন হবে না!

সঞ্চয় করার আর প্রয়োজন হবে না!
×

বিচিত্র ধারণা দিয়েছেন তথ্যপ্রযুক্তি জগতের অন্যতম স্বপ্নদ্রষ্টা ইলন মাস্ক

সাদি সাবেরিন

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ | ২১:১৫

আগামী কয়েক দশক নয়; মাত্র এক দশকের মধ্যেই কৃত্রিম মেধা (এআই) ও রোবটিকস সভ্যতা উন্নতির চূড়ান্ত মাত্রায় পৌঁছাবে। এমন বিচিত্র ধারণা দিয়েছেন পুরো বিশ্বের তথ্যপ্রযুক্তি জগতের এ সময়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা ইলন মাস্ক।

অনেক সময় বৈচিত্র্যপূর্ণ ভবিষ্যদ্বাণী করে বিশ্বে নতুন আলোচনার আবহ তৈরি করেন টেসলাখ্যাত ইলন মাস্ক। পডকাস্টে তিনি এমন কিছু কথা বলেছেন, যা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। মাস্ক বলছেন, অদূর ভবিষ্যতে অর্থের প্রচলন আর থাকবে না। আর তা পুরো দুনিয়ার জন্য প্রযোজ্য হবে। কারণ, মানুষের হাতের কাজ অনেকাংশে কমে যাবে। মানবসমাজ চলবে কৃত্রিম মেধার ওপর ভরসা করে। প্রায় সব কাজই এআই করে দেবে নিজের দায়িত্বে। সেদিন আর খুব বেশি দূরে নেই।

কী ঘটবে ভবিষ্যতে

আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যেই অর্থের ব্যাপক লেনদেনের প্রয়োজন কমে আসবে। কর্ম হারাবেন অর্থের কাজে জড়িত বিশ্বের অধিকাংশ নাগরিক। আর কাজের প্রয়োজনে মানবিক শক্তির প্রয়োজন না হলে এতে স্বাভাবিকভাবে কমে আসবে অর্থের প্রয়োজন। মুদ্রা লেনদেনে বিশ্বের নাগরিকদের ধারণাই সমূলে বদলে যাবে– এমন মত প্রকাশ করেছেন টেসলাপ্রধান। অর্থের বদলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শক্তি (এনার্জি)। ঘটনাবহুল আর অভূতপূর্ব এ বিষয়ে ভবিষ্যতে গেম চেঞ্জার হয়ে আত্মপ্রকাশ করবে মহাকাশ প্রযুক্তি (স্পেস টেকনোলজি)। তখন মহাকাশে বিশেষ বসতি স্থাপন করা নিয়ে বিশ্বের বেশির ভাগ দেশ রীতিমতো যুদ্ধের আবহে প্রতিযোগিতা আর চ্যালেঞ্জের মুখোমুখি হবে।

তৈরি হবে কল্পনার পৃথিবী

কম্পিউটার গেমিংয়ের ভবিষ্যৎ নিয়ে রয়েছে বিশেষ মতামত। পডকাস্ট আলোচনায় গুরুত্ব পেয়েছে আগামী ৫০ বছরের মধ্যে গেমিং প্রযুক্তি এতই মানোন্নত হবে, যা বাস্তব পৃথিবীর সঙ্গে তফাৎ করা দুঃসাধ্য হয়ে পড়বে। ইলন মাস্কের দেওয়া এমন সব ভবিষ্যদ্বাণী আলোচনায় আসতেই সারাবিশ্বে হইচই পড়ে গেছে নেটিজেনদের কাছে। অনেকে অবশ্য ইলনের এমন বক্তব্যকে আমলে নিতে অনাগ্রহী। কারণ, তিনি থেকে থেকে উদ্ভট ধরনের সব মন্তব্য প্রকাশ করেন। আবার অনেকে মনে করছেন, ইনফো জগতের অন্যতম সফল আর দৃঢ়চিত্রের উদ্যোক্তা হলেন ইলন মাস্ক। কারণ, তিনি নিজের দূরদর্শিতার প্রমাণ দিয়েছেন বহুবার, বহুভাবে। সুতরাং তাঁর ধারণাকে আমলে না নিয়ে তাচ্ছিল্য করার সুযোগ নেই।

ধারণার পেছনের কারণ

যুক্তরাষ্ট্রে নতুন প্রকল্পের ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, যার নাম ট্রাম্প অ্যাকাউন্টস। এ প্রকল্পের অধীনে যুক্তরাষ্ট্রের নবজাতকের নামে তৈরি হবে অ্যাকাউন্ট। এতে দেশটির সরকারের তরফ থেকে হাজার ডলার বরাদ্দ দেওয়া হবে। শিশুর আত্মীয়স্বজন বা কোনো আগ্রহী সংস্থা এতে টাকা জমা করতে পারবে।

শিশুর বয়স ১৮ বছর হলে সে ওই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবে। ইতোমধ্যে এই প্রকল্প বেশ সাড়া ফেলেছে। ধনকুবের রে ডালিও কানেক্টিকাটের তিন লাখ শিশুর অ্যাকাউন্টে ২৫০ ডলার করে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে পরবর্তী সময়ে উচ্চশিক্ষায় শিক্ষার্থীর অর্থ জোগানে সমস্যা হবে না। এমন ধারণা থেকেই
এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজিটাল দূরত্ব কেন বাড়ছে

সারাবিশ্বে ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান চক্র দূরত্ব তৈরি করছে। ইদানীং প্রায় সব সমীক্ষা থেকে এমন তথ্যই পাওয়া গেছে। কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবারে একেবারে বিপরীত ভবিষ্যদ্বাণী করে বললেন, ভবিষ্যতে আয়ের সক্ষমতা বাড়বে। ফলে প্রয়োজন পড়বে না সঞ্চয়ের। কেন তিনি এমন কথা বললেন– তার সদুত্তর খুঁজতে এসব বাস্তবতা সামনে এলো।

আরও পড়ুন

×