গুগল স্টোরেজে নতুন টুল
সমকাল ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১১:২৬
নিত্যনতুন ফিচার উদ্ভাবনে কাজ করছে মেটা। এর আগে হোয়াটসঅ্যাপে প্লাস সাবস্ক্রিপশন এনে বেশ কিছু ফিচারের সুবিধা দিয়েছিল সংস্থাটি।
এবার ফেসবুকের মতো অনলাইনে নতুন বন্ধুর খোঁজ করা যাবে হোয়াটসঅ্যাপে। এর জন্য দুটি ফিচার আনা হয়েছে। একটি গ্রিন ডট অনলাইন স্ট্যাটাস ইন্ডিকেটর। অন্যটি অ্যাডভান্সড ব্যাকআপ ম্যানেজমেন্ট টুল।
টুল যেভাবে কাজ করবে
নতুন গ্রিন ডট অনলাইন স্ট্যাটাস ইন্ডিকেটর ফিচার কে কে অনলাইনে আছেন, তা দৃশ্যমান করবে। এর জন্য আলাদা করে চ্যাটবক্স খোলার প্রয়োজন হবে না। কোনো কনট্যাক্ট অনলাইনে থাকলে তার প্রোফাইলের ছবির পাশেই সবুজ বিন্দু (গ্রিন ডট) প্রদর্শিত হবে। ফলে একনজরেই জানা যাবে কে অনলাইন রয়েছেন। ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে এ ধরনের ফিচার আগে থেকেই রয়েছে।
অ্যাডভান্সড ব্যাকআপ ম্যানেজমেন্ট টুল
নতুন ব্যাকআপ ম্যানেজমেন্ট সেকশন চালু করতে চলেছে এই অ্যাপ। যে কেউ এই ফিচারের মাধ্যমে তার পুরোনো কোনো ব্যাকআপ রয়েছে কিনা– এমন ফাইল দেখতে পারবেন।
আবার কোনো ফাইল না লাগলে তা ব্যাকআপ ডিলিট করে ফেলতে পারবেন। অনেকে প্রয়োজন হলে ব্যাকআপের কপি তৈরি করতে পারবেন।
এর ফলে স্মার্টফোনের স্টোরেজ ও গুগল ড্রাইভের স্টোরেজে অনেক জায়গা তৈরি হবে।
চালু হবে কবে থেকে
যদিও এ দুটি ফিচার এখনও সক্রিয় করা হয়নি। দ্রুতই ও ক্রমে সবার জন্য পরিষেবা দুটি চালু করা হবে বলে জানা গেছে।
- বিষয় :
- ফেসবুক
