ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

স্মার্ট ফিচার

ট্রিপল-ক্যামেরা সিস্টেমে নিখুঁত হয় ছবি

ট্রিপল-ক্যামেরা সিস্টেমে নিখুঁত হয় ছবি
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১১:৩০

বাংলাদেশে বিশ্বকাপের সময়ে আপগ্রেড মডেলের স্মার্ট ডিভাইসের চাহিদা তৈরি হয়েছে। ইমেজিং প্রযুক্তির মিশেলে তৈরি ফ্ল্যাগশিপ ডিভাইস দ্য মোমেন্ট বিয়ন্ড সাইট থিমে নতুন গ্যাজেট উন্মোচন করা হয়েছে। এতে লাইকা পাওয়ারড ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ছাড়াও ট্রিপল-ক্যামেরা সিস্টেম, ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, সাড়ে ছয় হাজার মিলি অ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটির ৮৫০০ আলট্রা প্রসেসর রয়েছে।

অন্যতম বৈশিষ্ট্য হলো লাইকা-পাওয়ারড ক্যামেরা সিস্টেম। মডেলে ট্রিপল-ক্যামেরা সেটআপে রয়েছে লাইকা সামিলুক্স অপটিক্যাল লেন্সের ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। দূরের যে কোনো অবজেক্টের নিখুঁত ও সুস্পষ্ট ছবির প্রয়োজন পূরণ করবে ১২০এক্স এআই আলট্রা জুম সমর্থিত ৫০ মেগাপিক্সেল লাইকা ফাইভএক্স টেলিফটো ক্যামেরা।

সৃজনশীলতার পরিধি বিস্তৃত করতে ব্যবহার করা হয়েছে বিশেষ লাইভ মোমেন্ট ও স্টেজ মোড ফিচার।

ইমারসিভ ভিউয়িং অভিজ্ঞতা দেবে ৬.৫৯ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সাড়ে তিন হাজার নিটস পিক ব্রাইটনেস সূর্যালোক বা দিনের আলোতে দেবে স্পষ্ট ভিজ্যুয়াল। দীর্ঘ সময় ব্যবহারে চোখকে স্বস্তি দিতে স্ক্রিন টাইম নিশ্চিতে ডিভাইসে ভিশন কেয়ার ও টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট প্রযুক্তির মিশেল রয়েছে।

স্লিম প্রোফাইল ও নজরকাড়া 

মাইক্রো-কার্ভড এজ ডিজাইন হ্যান্ডসেটকে করেছে দৃষ্টিনন্দন, তেমনি আইপি৬৮ রেটিংয়ের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্সের দীর্ঘস্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করবে। ব্র্যান্ডের ১৭টি মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০-আলট্রা প্রসেসর ও হাইপারওএস। স্মুথ মাল্টিটাস্কিং, গেমিং ও নিরবচ্ছিন্ন সফটওয়্যারের অভিজ্ঞতা দেবে। লাইফস্টাইলকে সহজ ও স্মার্ট করতে ডিভাইসে হাইপারএআই, গুগল জেমিনি ইন্টিগ্রেশন ও গুগলের সার্কেল টু সার্চের মতো অত্যাধুনিক ফিচার রয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশে আরেকটি ফ্ল্যাগশিপ গ্যাজেট প্রবেশ করল। আগ্রহীর জন্য নিত্যনতুন প্রিমিয়াম উদ্ভাবন প্রতিশ্রুতি পূরণের অংশ। এর মাধ্যমে প্রত্যাশীর কাছে আমরা স্মার্ট ডিভাইসে লাইকার মতো বিশ্বমানের অত্যাধুনিক ফটোগ্রাফি প্রযুক্তি পৌঁছে দেব। আগামীতে এরই ধারাবাহিকতায় প্রতিদিনের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আনার পরিকল্পনা রয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী, ফটোগ্রাফি অনুরাগী এবং যারা প্রিমিয়াম স্মার্ট ডিভাইস খুঁজছেন, তাদের ক্রিয়েটিভিটি, এন্টারটেইনমেন্ট, প্রোডাক্টিভিটি ও কানেক্টিভিটিকে একই সুবিধায় যুক্ত করবে এই মডেল। নির্ভরযোগ্য ও হাই-স্পিড সংযোগ নিশ্চিতে এতে ওয়াই-ফাই সিক্সই ও ফ্লেক্সিবল ডুয়েল সিম কাজ করবে। র‍্যাম ১২ জিবি। স্টোরেজ ২৫৬ জিবি। রঙের বৈচিত্র্য দেবে ভায়োলেট, ওপাল হোয়াইট ও ব্ল্যাক।

আরও পড়ুন

×