ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ফিচার ফোনে ব্লুটুথ ৫.৩

ফিচার ফোনে ব্লুটুথ ৫.৩
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১২:১৫

স্মার্টফোনের চাপ থেকে মুক্ত থাকতে ফিচার ফোনের চাহিদা সামনে আসছে। নির্মাতারা অবশ্য এ নিয়ে কাজ করছেন বেশ আগে থেকে। 

এরই ধারাবাহিকতায় স্থানীয়ভাবে নতুন মডেলের ফিচার ফোন উন্মোচন করেছে মটোরোলা। এর সব ধরনের পরিষেবায় কাজ করবে টেকটাইম বিজনেস সল্যুশন্স। ফিচার ফোনে চাহিদার কথা বিবেচনা করে এ৩০০ মডেলে যুক্ত করা হয়েছে বেশ কিছু জরুরি সুবিধা। এর মধ্যে ইউএসবি টাইপ-সি চার্জিং সুবিধা, ব্লুটুথ ৫.৩ সংস্করণ, বাংলা কি-প্যাড, তারহীন এফএম রেডিও, দীর্ঘ ব্যাটারি ও অটো কল রেকর্ডিং ফিচার অন্যতম। 

ডিসপ্লে ২ ইঞ্চি, ডুয়াল সিম সুবিধা, মেমোরি কার্ড, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক ও এলইডি টর্চলাইট রয়েছে। টেকটাইম বিজনেস সল্যুশন্সের পরিচালক আসিফুর রহমান খান বলেন, বিশ্বের পুরোনো ও বিশ্বস্ত মোবাইল ব্র্যান্ড মটোরোলা। নতুন আসা এ ফোন ব্যবহারে সহজ ও আধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও টেকসই ফোন খুঁজছেন– তাদের প্রত্যাশা পূরণ করবে এটি।

ফিচার ফোন প্রসঙ্গে টেকটাইম বিজনেস সল্যুশন্সের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত জানালেন, বহির্বিশ্বে সুপরিচিত ব্র্যান্ড এটি। ভবিষ্যতে এই ব্র্যান্ডের অনেক নতুনত্ব সামনে আসবে। রঙের বৈচিত্র্যে দেবে কালো ও হালকা বেগুনি।

আরও পড়ুন

×