গ্যাজেট ফিউশন
সময় সাশ্রয়ে এলো টার্বো চার্জিং সুবিধা
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৩:১৩
নিয়মিত বিরতিতে আসছে একের পর এক গ্যাজেট। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে নতুন মডেলের স্মার্টফোন উন্মোচন করা হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্য– সাত হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও কর্নিং গরিলা গ্লাস সেভেনআই। প্রধান আকর্ষণ ডায়নামিক আরজিবি লাইট।
শতভাগ চার্জে দুদিনের বেশি সময় সংযোগ পাওয়া যায়। এতে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধা রয়েছে, যা ৪৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ পূরণ করে। ডিসপ্লে ৬.৯ ইঞ্চি। রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্ক্রলিং, ব্রাউজিং ও বিনোদন কনটেন্টে ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে।
অনাকাঙ্ক্ষিত স্ক্র্যাচ ও ড্রপ থেকে সুরক্ষা দেবে কর্নিং গরিলা গ্লাস সেভেনআই। নির্মাতা বলছে, মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর ও নিজস্ব হাইপারওএস থ্রি ব্যবহার করা হয়েছে, যা মাল্টিটাস্কিংয়ে চার বছর পর্যন্ত স্মুথ পারফরম্যান্স দেবে। রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা সিস্টেম। এতে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং ব্যবহার করা হয়েছে। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান প্রজন্মের সব ধরনের চাহিদা পূরণে নির্ভরযোগ্য ডিভাইসের অভিজ্ঞতা দেবে রেডমি ১৭ মডেল। দীর্ঘ ব্যাটারি লাইফ, কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন, ফাস্ট চার্জিং, টেকসই ফিচার, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইনের মিশেলে এটি নির্মাণ করা হয়েছে। দ্রুততম লাইফস্টাইলের সঙ্গে এটি মানানসই।
রঙের বৈচিত্র্য দেবে ব্ল্যাক, ডিপ ব্লু ও ওক গ্রিন। ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে দুটি সংস্করণে রয়েছে ৪ জিবি ও ৬ জিবি র্যাম।
- বিষয় :
- স্মার্টফোন