ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ

বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ
×
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১১:৪২

সারাদেশের পর্যটন খাতে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারে বর্ষসেরা উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে অনলাইন বাস টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস। চলতি বছরের বাংলাদেশ পর্যটন অ্যাওয়ার্ডে এ সম্মাননা দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই প্ল্যাটফর্মের প্রতিনিধিদের হাতে এ সম্মাননা তুলে দেন।

জানা গেছে, ২০২১ সাল থেকে বিডিটিকেটস ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভ্রমণকে সহজ, নির্বিঘ্ন, দ্রুত ও ঝামেলামুক্ত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। একই সঙ্গে প্ল্যাটফর্মটি দেশের পর্যটন খাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সহায়ক হিসেবে কাজ করছে। এই স্বীকৃতি সেই যাত্রার অংশ। 

আর-ভেঞ্চারস পিএলসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, সারাদেশে পর্যটন খাতের উন্নয়নে এই অর্জন বৃহত্তর আগামীতে অবদান রাখার দায়িত্ব অনেক গুণ বাড়িয়েছে। এই খাতকে সহজপ্রাপ্য, সংযুক্ত, বুদ্ধিমত্তানির্ভর ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধানের প্রসারে আমরা মন্ত্রণালয় ও অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে আগ্রহী।

জানানো হয়, ঝামেলাহীন টিকিটিং পরিষেবার সঙ্গে দেশের যে কোনো অঞ্চলের সুপরিচিত বাস অপারেটরের টিকিট, নারী ভ্রমণকারীর জন্য বিশেষ আসন সুবিধা ও ২৪ ঘণ্টা কল সেন্টার পরিষেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি। ফলে সারাদেশে পর্যটকদের যাতায়াত ও ভ্রমণ এখন আগের তুলনায় সহজ, নিরাপদ ও আরামদায়ক হয়ে উঠেছে।

আরও পড়ুন

×