ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অ্যাপে অটো ডাউনলোড নিয়ন্ত্রণে বাড়বে স্টোরেজ

অ্যাপে অটো ডাউনলোড নিয়ন্ত্রণে বাড়বে স্টোরেজ
×
×

­ টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১১:৪৪

শত শত ছবি, ভিডিও, অডিও কিংবা ডকুমেন্ট জমা পড়ে নিজের ডিভাইসে। প্রতিদিন এর গণনা করা দুরূহ, বিশেষ করে অনেক গ্রুপে থাকতে হলে অজান্তে ফোনের স্টোরেজে জায়গা কমে যায়। এতে অহেতুক অজানা ফাইল জমে ফোনের স্টোরেজে তৈরি হয় বাড়তি চাপ। অ্যাপের সেটিংস বদলে এ ক্ষেত্রে এই জটলা থেকে রেহাই পাওয়া যায়। উল্লিখিত পদ্ধতিতে এর সমাধান পাওয়া যাবে।

অটো ডাউনলোড

নিজের ব্যবহৃত ডিভাইসের হোয়াটসঅ্যাপের ভেতরে যেতে হবে। ডিভাইসের ধরন বুঝে সেখানে সেটিংস বা সেটিংস বিভাগে গিয়ে স্টোরেজ অ্যান্ড ডেটা অপশন ট্যাপ করতে হবে। এই অংশে ‘মিডিয়া অটো ডাউনলোড’ নামে সেটিংস সামনে আসবে। এ অংশে মিডিয়া অটো ডাউনলোড অংশে গিয়ে সেখানে মোবাইল ডেটা, ওয়াই-ফাই ও রোমিং করার মাধ্যমে কোন ধরনের ফাইল স্বয়ংক্রিয় ডাউনলোড হবে, তা নির্ধারণ করা যাবে। অ্যাপের সর্বশেষ সংস্করণভেদে এই অপশন আসবে।

ছবি অটো ডাউনলোড বন্ধ করতে ফটোজ অপশন ট্যাপ করে ওকে করতে হবে। একই পদ্ধতি মেনে ভিডিও, অডিও ও ডকুমেন্টের ক্ষেত্রে অটো ডাউনলোড বন্ধ করা যাবে। বিশেষ প্রয়োজনে জরুরি ফাইল নিজে ট্যাপ করে ডাউনলোড করে নেওয়া যাবে।

চাইলে শুধু ওয়াই-ফাই ব্যবহার করার সময় ছবি বা ভিডিও ডাউনলোডের অনুমতি দিতে পারেন। এতে মোবাইল ডেটা খরচ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। কোনো কারণে আগের সেটিংসে ফিরতে চাইলে অটো ডাউনলোডের সেটিংস রিসেট করার বিকল্প রয়েছে।

ছবি সংরক্ষণ বন্ধ হবে 

সব চ্যাটের জন্য একই নিয়ম রাখতে না চাইলে নির্দিষ্ট কোনো ব্যক্তির চ্যাট বা গ্রুপ খুলতে হবে। এরপর ওপরে থাকা প্রোফাইল নামের ওপর ট্যাপ করে প্রোফাইল বা গ্রুপের তথ্য দেখতে হবে। সেখানে সেভ টু ফটোজ অপশন থাকলে সেটি খুলে ডিফল্ট (অফ) বা নেভার অপশন নির্বাচন করতে হবে।

ওই চ্যাটের ছবি এতে ফোনের ফটোজ অ্যাপে স্বয়ংক্রিয় সংরক্ষণ হওয়া থেকে বন্ধ হতে পারে। বিশেষত অটো ডাউনলোড বন্ধ করা আর ফোনে ছবি সংরক্ষণ বন্ধ করা এক বিষয় নয়। দুটি সেটিংস আলাদা পরীক্ষা করলে অপ্রয়োজনীয় ফাইল জমা পড়ার সমস্যা অনেকাংশে কমে যাবে।

আরও পড়ুন

×