ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নভেম্বরে ঢাকায় হবে আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

নভেম্বরে ঢাকায় হবে আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২২ | ০৬:৩৪ | আপডেট: ০৮ মার্চ ২০২২ | ০৬:৩৪

বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)’-এর ৪৫তম আসর। নভেম্বরে ঢাকায় আইসিটির অলিম্পিয়াড খ্যাত এ প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। 

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আইসিপিসি ফাউন্ডেশনের সভাপতি ড. বিল পাউচার এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, আইসিপিসির উপনির্বাহী পরিচালক ড. জেফ ডোনাহু প্রমুখ উপস্থিত ছিলেন।

তরুণ প্রজন্মের জন্য প্রায় প্রতি বছরই বিশেষভাবে আয়োজিত হয় ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)’। 

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং সমস্যা সমাধানের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা হলো আইসিপিসি। আইসিপিসি আয়োজনের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেলর বিশ্ববিদ্যালয়।


আরও পড়ুন

×