ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চীনে গুগলের সব অফিস বন্ধ

চীনে গুগলের সব অফিস বন্ধ
×

বেইজিংয়ে গুগল অফিস-রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ২১:৩৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ২২:০১

প্রাণঘাতী নভেলা করোনাভাইরাসের কারণে গুগল চীনে তাদের সব অফিস বন্ধ করেছে। এছাড়া তাইওয়ান ও হংকংয়েও গুগল তাদের অফিস বন্ধ রাখবে বলে ঘোষণা দিয়েছে।

গুগল ওয়েবসাইটের তথ্য অনুয়ায়ী, বুধবার দুপুর থেকেই গুগল চীনে তাদের অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে থাকে। খবর ফক্স নিউজের

চীনের বেইজিং, সাংগাই, শেনজেন ও গুয়ানজোহোতে গুগলের অফিস রয়েছে। 

এসব অফিস কবে খুলবে তা এখনও বলা হয়নি। এছাড়া গুগল তাদের কর্মীদের ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

শুধু গুগল নয় অপর দুই মার্কিন কোম্পানি ফেসবুক ও অ্যাপলও চীনের তাদের কার্যক্রম সীমিত করে দিয়েছে।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বুধবার পর্যন্ত করোনাভাইরাসে ১৩২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার। এ ভাইরাস ঠেকাতে বিশেষ নির্দেশনা জারি করেছে চীন। 

আরও পড়ুন

×