ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট কমিয়েছে বিটিআরসি

আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট কমিয়েছে বিটিআরসি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৩৯

আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট প্রায় তিনভাগ কমিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর ফলে বিদেশ থেকে আরও কমমূল্যে বাংলাদেশে সরাসরি কল করা সম্ভব হবে। অ্যাপভিত্তিক ওটিটি (ওভার দ্য টপ অ্যাপ) কলের ব্যাপক প্রসারের ফলে সরাসরি চ্যানেলে কল দ্রুত কমতে থাকায় বিটিআরসি এ সিদ্ধান্ত নিয়েছে। 

এর ফলে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ কোম্পানিগুলো ব্যবসায়িক ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। তবে আইজিডব্লিউ কোম্পানিগুলো বিটিআরসির বেঁধে দেওয়া সর্বনিম্ন রেট অনুযায়ী কল আনতে সক্ষম হলেও কেবল গ্রাহকরা এ সুবিধা পাবেন।

বিটিআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সর্বনিম্ন কল টার্মিনেশন রেট হবে ৫১ পয়সা প্রতি মিনিট, যা আগে প্রায় দেড় টাকা ছিল।

এ ব্যাপারে বিটিআরসি থেকে আইজিডব্লিউ অপারেটরদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল কল টার্মিনেশন রেট পুনর্নির্ধারণের পাশাপাশি এখন থেকে যে দরে কল আনা হবে (ফ্লোর রেট) তার ভিত্তিতেই রাজস্ব ভাগাভাগি হবে।

বৈধ পথে বিদেশ থেকে যেসব কল আসে, তার আয় বিটিআরসি, আইজিডব্লিউ অপারেটর, ইন্টারকানেকশন এপচেঞ্জ (আইসিএপ) এবং গ্রাহকের অপারেটর, তথা মোবাইল ফোন ও টেলিফোন অপারেটরদের মধ্যে ভাগাভাগি হয়।

আরও পড়ুন

×