ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

অস্ট্রেলিয়া থেকে অর্থ প্রেরণে অ্যাপ

অস্ট্রেলিয়া থেকে অর্থ প্রেরণে অ্যাপ
×

বিদেশ থেকে অর্থ প্রেরণে অ্যাপে যুক্ত হলো অস্ট্রেলিয়া

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৩:২৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ | ১৮:৪৮

আন্তর্জাতিক রেমিট্যান্স সেবাদাতা ট্যাপট্যাপ সেন্ড অস্ট্রেলিয়ায় নতুন পরিষেবা ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে  ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠানোর সুবিধা পাবেন।

উদ্যোক্তারা জানালেন, ট্যাপট্যাপ সেন্ড গ্রাহকবান্ধব হওয়ায় সহজেই গ্রাহক অ্যাপটি ব্যবহার করতে পারবেন। শুধু কয়েক মিনিটের ব্যবধানে অ্যাপটির মাধ্যমে দ্রুত টাকা পাঠানো যায়। আরেকটি সুবিধা হলো এতে কোনো বাড়তি ট্রান্সফার ফি নেই।

তা ছাড়া অন্যসব মানি ট্রান্সফার প্ল্যাটফর্মের তুলনায় ভালো এক্সচেঞ্জ রেটের সুবিধা পাওয়া যাবে।

বিদেশ থেকে অর্থ প্রেরণে অনুমোদিত অ্যাপটি গ্রাহকের কাছে সুপরিচিত হয়ে উঠেছে। বর্তমানে কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের বেশ কয়েকটি দেশে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের ব্যবহার হচ্ছে। নতুন যুক্ত হলো অস্ট্রেলিয়া।

সারাবিশ্বের নানা প্রান্তে রেমিট্যান্স পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাপটি কাজ করছে। অস্ট্রেলিয়ায় পরিষেবা চালু করা ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। বাংলাদেশি প্রবাসীদের জন্য বাংলাদেশে থাকা পরিবার আর প্রিয়জনের কাছে অর্থ প্রেরণে অ্যাপটি আরও নিত্যনতুন সেবা যুক্ত করতে কাজ করছে।

আরও পড়ুন

×