ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বাংলাদেশে সেলস পার্টনার নিযুক্ত করল ফেসবুক

বাংলাদেশে সেলস পার্টনার নিযুক্ত করল ফেসবুক
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০০:৫৭

ফেসবুক বাংলাদেশে সেলস পার্টনার হিসেবে এইচটিটিপুল-কে নিযুক্ত করেছে। এইচটিটিপুল এখন থেকে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এজেন্সিগুলোকে সহায়তা দেবে। এছাড়াও স্থানীয় মুদ্রায় লেনদেনের সুযোগ তৈরি করে দেবে। 

ফেসবুকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেট ডিরেক্টর জর্ডি ফরনিস বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ফেসবুক এর জন্য গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি। তাই এদেশের মানুষ ও ব্যবসায়িকদের সাথে আরও বেশি সংযুক্ত হওয়া আমাদের কাছে প্রাধান্য পায়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সফলভাবে আমাদের সেলস প্রতিনিধিদের কার্যক্রম সম্প্রসারণের পর এইচটিটিপুলকে বাংলাদেশে ফেসবুকের অনুমোদিত সেলস পার্টনার হিসেবে আনতে পেরে আমরা আনন্দিত।

এইচটিটিপুল এশিয়া প্যাসিফিকের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানি নাগপাল বলেন, নতুন কোন দেশে বিজ্ঞাপনের সর্বশেষ সেবাসমূহ আনতে ফেসবুককে সহায়তা করা একটি দারুণ অভিজ্ঞতা। আমরা ইউরোপ এবং ইন্দোচীনে সরাসরি কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ব্র্যান্ড ও এজেন্সিগুলোকে সরাসরি সর্বোচ্চমানের সহায়তা দেবো। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×