ফিচার ফোনে ক্লাউড অ্যাপ
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৭:২৫
| প্রিন্ট সংস্করণ
সুপরিচিত প্রযুক্তি নির্মাতা এইচএমডি তাদের নিজস্ব নামে ব্র্যান্ডের মোবাইল ফোন উন্মোচন করেছে। মডেল ১০১। এটি তৈরি হয়েছে বাংলাদেশে। ব্র্যান্ডের পরিবেশক সেলেক্সট্রা নিজস্ব কারখানায় ফোনটি তৈরি করেছে। নির্মাতা বলছে, বাংলাদেশে এখনও ঘরে ঘরে দৈনন্দিন যোগাযোগে ফিচার ফোন ব্যবহার করেন অনেকে। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও ডিজিটালডিটক্স সুবিধার কারণে অনেক কর্মজীবী ও পর্যটক সেকেন্ডারি ডিভাইস হিসেবে ফিচার ফোন ব্যবহার করেন। সারাদেশে বেসিক ফোনের চাহিদা বিবেচনা করে নতুন মডেল উৎপাদনের পরিকল্পনা করা হয়। ইমার্জিং এশিয়া অঞ্চলের এইচএমডির জেনারেল ম্যানেজার বিবেক খান্ডেলওয়াল বলেন, বাংলাদেশ আমাদের অগ্রাধিকারে রয়েছে। ভালো মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য প্রযুক্তি সবার কাছে পৌঁছে দিতে কাজ করছি। বাংলাদেশে এইচএমডির বিজনেস ম্যানেজার কাজী আল আমীন বলেন, ফিচার ফোন এখনও দেশের লাখো মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। নকিয়ার পরিচিত স্থায়িত্ব ও আধুনিক সুবিধার মিশেলে তৈরি এই মডেল। জানা গেছে, মডেলটিতে রয়েছে হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পূর্ণ চার্জে টানা সাত ঘণ্টা কথা বলার সুবিধা। থাকছে ক্লাউড অ্যাপ, ডুয়াল এলইডি টর্চ, বিল্ট-ইন এমপিথ্রি প্লেয়ার, ওয়্যারলেস এফএম রেডিও ও স্বয়ংক্রিয় কল রেকর্ডিং পরিষেবা। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট
পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুযোগ রয়েছে।
- বিষয় :
- প্রযুক্তি