ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ফুড অর্ডার হবে গুগল ম্যাপসে

ফুড অর্ডার হবে গুগল ম্যাপসে
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৭:২৪

| প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় অ্যাপ গুগল ম্যাপসে নতুন এআই ফিচার নিয়ে কাজ করছে সংস্থাটি। ফিচারটি সক্রিয় হলে আগ্রহীরা গুগল ম্যাপস থেকেই নিজেদের পছন্দের স্থানীয় রেস্তোরাঁয় খাবার অর্ডার করতে পারবেন। খাবার অর্ডার করতে বাড়তি কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না।

ফুড অর্ডারিং প্রোমো
অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ বলছে, গুগল ম্যাপসের নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে এমন কিছু কোড রয়েছে, যা দেখে অনেকে ধারণা করছেন, এই ফিচারের ওপর কাজ চলছে। সেখানে আস্ক ম্যাপস ফুড অর্ডারিং প্রোমো নামে নতুন অপশন দৃশ্যমান হয়েছে অনেকের কাছে। যদিও গুগল থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এমন ফিচার নিয়ে তেমন কোনো তথ্য জানানো হয়নি। ফিচারটি চালু হলে গুগল ম্যাপস থেকে যে কারও পছন্দের রেস্তোরাঁ বাছাইয়ের পর খাবার অর্ডার করতে সহায়ক হবে।

নিয়ন্ত্রিত পরামর্শ 
যদি আগে কোনো নির্দিষ্ট রেস্তোরাঁ থেকে 
কয়েকবার খাবার অর্ডার করে থাকেন, তা হলে এআই সেসব তথ্য দেখে দ্রুত সেই রেস্তোরাঁর 
খাবার সাজেস্ট করতে পারবে। 
ফলে খাবার অর্ডার করা সহজ ও দ্রুততর হবে।
সহজ হবে পেমেন্ট
জানা গেছে, টাকা বা পেমেন্টের ক্ষেত্রে এআই নিজে থেকে কাজ করবে না। নির্ধারিত দাম দেওয়ার আগে গ্রাহককে নিজেই অনুমতি দিতে হবে। চূড়ান্ত সম্মতি ছাড়া কোনো অর্ডার
কনফার্ম হবে না।

তথ্য বেহাতের ঝুঁকি
নতুন ফিচার নিয়ে কিছু উদ্বেগের কারণও রয়েছে। যদি গুগল খাবার অর্ডারের ডেটা সংরক্ষণ করে, সে ক্ষেত্রে কার কী খেতে ভালো লাগে, কত টাকা খরচ করেন বা কতবার খাবার অর্ডার করেন– এসব ব্যক্তিগত তথ্য সংস্থাটির নিয়ন্ত্রণে চলে যাবে। অন্যদিকে, এআই হয়তো কখনও বেশি রেটিং পাওয়া বা যেসব রেস্তোরাঁ বেশি বিজ্ঞাপন দেবে, তাদের সামনে নিয়ে আসবে। আরেকটি ঝুঁকি হলো, যদি কোনোভাবে কারও গুগল অ্যাকাউন্ট বেহাত হয়ে যায়, তাহলে সে ভুক্তভোগীর নামে খাবার অর্ডার করে বসতে পারে। এই ফিচার সক্রিয় হলে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হবে জরুরি শর্ত।
বিশ্লেষকরা বলছেন, গুগল ম্যাপসের কৃত্রিম বুদ্ধিমত্তার এই ফিচার চালু হলে খাবার অর্ডার 
করার ধারণা বদলে যাবে। কিন্তু গ্রাহকের
ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা রক্ষা 
করা হবে বাড়তি দায়িত্ব।

আরও পড়ুন

×