ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সুরক্ষার শর্ত নিয়মিত আপডেট

সুরক্ষার শর্ত নিয়মিত আপডেট
×

স্মার্টফোন

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৭:২৩

| প্রিন্ট সংস্করণ

স্মার্টফোন মানেই অনেক অ্যাপের সমারোহ। 
কতটুকু কাজের– এসব তা যাচাই করার ফুরসতনেই অনেকের। ব্যস্ততায় থেকেও কিছু যত্ননেওয়া জরুরি। নিয়মিত স্মার্টফোনকে আপডেট করা জরুরি। সব নির্মাতাই ডিভাইসকে কয়েক মাস পরপর আপডেট করার জন্য সুযোগ তৈরি করে দেয়। যদি ফোনকে নিয়মিত আপডেট করা হয়,সে ক্ষেত্রে ফোনের গতি অনেকাংশে বেড়ে যায়।
এতে অপচক্রের অজান্তে প্রবেশ করার ঝুঁকিও কমে আসবে।
আপডেট হবে যেভাবেপ্রথমে ডিভাইসের সেটিংস থেকে অ্যাবাউট ফোনে গিয়ে আপডেট করার অপশনে যেত হবে।
অনেক ফোনে আবার এই অপশন সিস্টেমের ভেতরে অপশনের মধ্যে পাওয়া যায়।
ডিভাইসের ভেতরে প্রতিটি অ্যাপ থেকে ক্যাশ ডেটা তৈরি হয়। এটি মেমোরির অনেকঅংশ দখল করে। সময় পেলেই প্রতিটি অ্যাপের ক্যাশ ডেটা মুছে ফেলতে হবে।

ক্লিয়ার ক্যাশ ডেটা 
এ জন্য সেটিংস থেকে অ্যাপ অপশনে গিয়ে নির্ধারিত ও বহুল ব্যবহৃত অ্যাপে ক্যাশ ডেটা  মুছে দিতে হবে। অনেক অ্যাপ ব্যবহার না করার পরও তা বন্ধ হয় না। এটি ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থেকে ডিভাইসকে ব্যস্ত করে। ঠিক এ কারণে ব্যাটারি ও ডিভাইস– দুটোই গতি হারায়।
বিশেষজ্ঞরা ঠিক এ কারণেই ক্যাশ ডেটা নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন।
এ ছাড়া যে কোনো অ্যাপস কিছুক্ষণ ধরে রাখলে অ্যাপ ইনফো নামে অপশন দৃশ্যমান হবে।
এ অংশ থেকেই ফোর্স স্টপ ও ক্লিয়ার ক্যাশ 
ডেটা করে নেওয়া যায়।
 

আরও পড়ুন

×