রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল, সম্পাদক শান্ত
নূর আহসান মৃদুল এবং ইবতেসাম শান্ত
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ২২:১৩
রাজশাহী ইউনিভার্সিটি রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে নূর আহসান মৃদুল সভাপতি এবং ইবতেসাম শান্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত সোমবার বিকেল ৫টায় সংগঠনটির নিজ কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাকালীন অর্থসম্পাদক শিবলী নোমান কমিটি ঘোষণা করেন।
১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আরিফ-উজ্জ-জামান কোরবান, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী, অর্থ সম্পাদক দীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুননান হাওলাদার, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু, দপ্তর সম্পাদক তারিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত আল খালেদ এবং কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান।
সদ্য বিদায়ী সভাপতি সোহাগ আলী এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত, সদ্য বিদায়ী কমিটির উপদেষ্টা লাবু হক, মারুফ হাসান মিলু প্রমুখ।
- বিষয় :
- রাবি
- নতুন কমিটি