ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গানে ইকোসিস্টেম তৈরি করবে এআই

গানে ইকোসিস্টেম তৈরি করবে এআই
×

নতুন বছরে নিজের বহুরূপ সামনে আনার ধারণা দিয়েছে চ্যাটজিপিটি

আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ০৭:১৪ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ | ১৮:৪৫

| প্রিন্ট সংস্করণ

নতুন বছরে চ্যাটজিপিটি নিজের দাপুটে চরিত্রের বহুরূপ সামনে আনার ধারণা দিয়েছে। নিমেষে বদলে যাবে পুরোনো কাজের সব ধ্যান-ধারণা। পছন্দের সবকিছুতে নিজেকে উজাড় করবে এই প্রযুক্তি। কৃত্রিম মেধা এখন আর শুধু যে কোনো প্রশ্নের সদুত্তর খুঁজে দেওয়ার প্ল্যাটফর্ম নয়। ক্রমে তা পূর্ণাঙ্গ অ্যাপ ইকোসিস্টেমে পরিণত হয়েছে।

ওপেনএআই উদ্ভাবিত চ্যাটজিপিটির ভেতরে আলাদা অ্যাপ ডিরেক্টরি প্রকাশ করেছে। এর ফলে এই প্ল্যাটফর্মে যুক্ত হলো অ্যাপল মিউজিক। নতুন এই ইন্টিগ্রেশনের ফলে আগ্রহীরা প্রশ্ন করে যে কোনো ভাষার গানের খোঁজ করতে পারবেন। এখন থেকে প্লে-লিস্ট তৈরি করা বা নিজের মিউজিক লাইব্রেরি সাজানোর কাজ করা যাবে অনায়াসে।

জানা গেছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে গানের প্রকৃত নমুনা শোনা যাবে; কিন্তু সরাসরি পুরো গান স্ট্রিম করা যাবে না। গান শুনতে চাইলে যেতে হবে অ্যাপল মিউজিক অ্যাপে। ইন্টিগ্রেশনের সবচেয়ে বড় সুবিধা হলো পার্সোনালাইজড রেকমেন্ডেশন।

চ্যাটজিপিটি যদি আগের কথোপকথন থেকে আগ্রহীর পছন্দের গান বা শিল্পীর কথা মনে রাখতে পারে, তাহলে সেই বিবেচনায় নতুন গান বা শিল্পীর সাজেশন দিতে পারবেন। এর ফলে মিউজিক পছন্দ সুস্পষ্টভাবে বোঝা সম্ভব হবে। চাইলে নির্দিষ্ট নির্দেশ দিয়েও প্লে-লিস্ট তৈরি করার সুবিধা নেওয়া যাবে। যেমন– অ্যাপল মিউজিকে কয়েকটি রক অ্যান্ড রোল ক্রিসমাস গান দিয়ে প্লে-লিস্ট তৈরির নির্দেশনা দেওয়া যাবে। আবার জনপ্রিয় টিভি শো বা সিনেমার থিম অনুযায়ী তালিকা তৈরিতে বিশেষ অনুরোধ করা যাবে। এই প্ল্যাটফর্ম ঠিক সে অনুযায়ী গান বেছে নিয়ে অ্যাপল মিউজিক অ্যাকাউন্টে প্লে-লিস্ট যুক্ত করবে। ঠিকঠাক গানের নাম মনে না থাকলেও চলবে।

আগ্রহীরা চাইলে কাছাকাছি বর্ণনা দিয়ে পছন্দের গানের খোঁজ করতে পারবেন। যেমন– কোনো সিনেমার জনপ্রিয় গান বা নির্দিষ্ট মুডের গানের খোঁজে অনুরোধ করা যাবে। চ্যাটজিপিটিতে অ্যাপল মিউজিক ব্যবহার করতে হলে প্রথমে অ্যাপ ডিরেক্টরিতে যেতে হবে। সেখানে অ্যাপল মিউজিকের সঙ্গে অ্যাকাউন্ট কানেক্ট করে লগইন করতে হবে। সংযোগ সম্পন্ন হলে চ্যাটে অ্যাট অ্যাপল মিউজিক লিখে এই অ্যাপ উপভোগ করা যাবে।
 

আরও পড়ুন

×