পিসি হ্যাং হয় যেসব কারণে
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৭:৩৯
| প্রিন্ট সংস্করণ
অনেকের কাছে হঠাৎ মনে হতে পারে, কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় গতি কমে গেছে। কম্পিউটার বা ল্যাপটপে র্যামের তুলনায় বেশি পরিমাণ কাজ করলে বুঝতে হবে এটি হলো ইন্টারনাল হ্যাং। কম্পিউটার র্যামের পরিমাণ কম, কিন্তু অনেক বড় আদলের কয়েকটি প্রোগ্রাম সচলে রেখেছেন। তাহলে তো হ্যাং হবেই। কম্পিউটার হার্ডডিস্কের কানেকশন ও প্রসেসরের সংযোগ ঠিকঠাকমতো না হলে বারবার হ্যাং করার সমস্যা তৈরি হবে। কারণ খুঁজে না পেলে যদি বারবার হ্যাং হয়, তাহলে কুলিং ফ্যানটা ঠিকমতো ঘুরছে কিনা,
তা সবার আগে যাচাই করে নেবেন।
হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়ে থাকলে বা অন্য কোনো হার্ডওয়্যারে ত্রুটি থাকলে সমস্যা হতে পারে। অন্যদিকে অপারেটিং সিস্টেমে ত্রুটি থাকলে, অর্থাৎ কোনো সিস্টেম ফাইল ডিলিট হয়ে যাওয়াকে বোঝায়। যার কারণে কম্পিউটার কার্যত হয়ে পড়ে অকার্যকর।
আবার অজ্ঞাতে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত হ্যাক হয়ে যায়। ঠিক এসব কারণেই কম্পিউটার বা ল্যাপটপ বেশি হ্যাং হয়; ভাইরাস অপারেটিং সিস্টেমের কয়েকটি ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয়। যার কারণে পিসি হুটহাট হ্যাং হয়ে পড়ে। অবশ্যই পিসিতে পরীক্ষিত
ও নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সক্রিয় করা প্রয়োজন। তা ছাড়া হাই গ্রাফিকস গেমের কারণে র্যাম সম্পূর্ণ লোড হয়ে গেলে হ্যাং হয়।
পিসির সব ফাইল অগোছালো হলে এ কারণেও ডিভাইস হ্যাং হতে পারে। কিবোর্ডের উইন্ডোজ ও কি (r) একযোগে চাপলে রান অপশন দৃশ্যমান হবে। এ অংশে বক্সে ট্রি (tree) টাইপ করে এন্টার দিলে পুরো সিস্টেম ঝটপট স্ক্যান হয়ে যাবে। এতে
ডিভাইস অনেকটা রিফ্রেশ হয়ে যাবে।
- বিষয় :
- প্রযুক্তি