সহজে ফুরাবে না ব্যাটারি
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৭:২৫
| প্রিন্ট সংস্করণ
ফুরিয়ে গেল স্মার্টফোনের চার্জ। পথেই ঝামেলায় পড়লেন। চার্জ শূন্য হওয়ায় ডিভাইসটি হয়ে
গেল ডেড। এতে ব্যাটারির দীর্ঘস্থায়ী ক্ষতি হয়।
দ্রুত ফোনের চার্জ নিঃশেষ হওয়া থেকে রক্ষা পেতে কিছু কৌশল রয়েছে। সে ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ আর নিয়ম কাজে আসবে।
স্মার্ট ডিভাইসের ব্রাইটনেস যতটুকু বাড়ানো থাকবে, ফোনের চার্জ ততটাই দ্রুত ফুরিয়ে যাবে। কাজের প্রয়োজনে দিনের বেলায় ব্রাইটনেস কিছুটা বাড়ানো থাকলেও রাতের দিকে নিয়ম করে ব্রাইটনেস কমিয়ে দিতে হবে। সব স্মার্টফোনেই অটো ব্রাইটনেস মোড রয়েছে। এ অপশন সক্রিয় করে রাখলে
আলো-স্বল্পতার ওপর নির্ভর করে ডিভাইসের ব্রাইটনেস নিয়ন্ত্রিত হয়।
স্ক্রিন টাইমআউট
ডিভাইস ব্যবহার না করার কতটা সময়ের মধ্যে
স্ক্রিন লক হবে, তা স্ক্রিন টাইমআউটের ওপর নির্ভর করে। সব ধরনের অ্য়ান্ড্রয়েড ডিভাইসের সেটিংসে রয়েছে ডিসপ্লে অপশন। সেখানেই স্ক্রিন টাইমআউট অপশন রয়েছে। ওই অপশনে ক্লিক করে স্ক্রিন টাইম কমানো বা বাড়ানো যায়। স্ক্রিন টাইমআউট যতটুকু কমানো যাবে, ব্যাটারি ততটাই সঞ্চিত হবে।
ব্যাটারি সেভার
পূর্ণ চার্জে সারাদিন যেন ডিভাইসে চার্জ থাকে, সে জন্য ব্যাটারি সেভার মোড সবচেয়ে পরীক্ষিত
ও কার্যকর অপশন। সুবিধাটি সক্রিয় থাকলে ডিভাইস সেটিংসের বেশ কিছু অপশন নিজে থেকেই বদলে যায়। এর ফলে চার্জ দীর্ঘক্ষণ ধরে সঞ্চিত হয়।
অনেক নোটিফিকেশন ফিচার ও কাজে লাগে না
এমন অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
এতে একবার পূর্ণ চার্জে দিয়েই সারাদিন
ডিভাইস সক্রিয় রাখা যায়।
- বিষয় :
- প্রযুক্তি