চার্জ সাশ্রয়ে যা করবেন
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৭:৪১
| প্রিন্ট সংস্করণ
স্মার্ট ডিভাইসে শতভাগ বা পূর্ণ চার্জ হওয়ার পরই একে অনেকে আনপ্লাগ করেন।
অনেকে আবার আছেন, যারা সারারাত ডিভাইস চার্জ দিয়ে থাকেন। গবেষণা বলছে, ব্যাটারি ৯০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া উচিত।
ফুল চার্জে অনেক সময় ব্যাটারির যে কেমিক্যাল থাকে, তার কার্যক্ষমতা কমে যায়।
ফলে স্মার্ট ডিভাইসে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে হ্যান্ডসেট গরম হয়ে যায়। আবহাওয়ায় তাপমাত্রা বেশি থাকলে বাইরের চাপ ও ব্যাটারির বাড়তি উত্তাপ– এ দুয়ে মিলে গরম হয়ে পড়ে ডিভাইস। এমন আবহে ডিভাইসে আবার গেম খেলার বাড়তি চাপ দিলে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়।
বন্ধ থাকবে লোকেশন
স্মার্ট ডিভাইসে ইনস্টল থাকা যেসব অ্যাপ নিয়মিত ব্যবহার করছেন না, তার লোকেশন বন্ধ করে দিলে ব্যাটারি খরচ অনেকটা কমবে।
এমনটা করতে সেটিংসে গিয়ে প্রাইভেসি থেকে লোকেশন সার্ভিস অপশনে কোন কোন অ্যাপ নির্দিষ্ট সময়ে লোকেশন ব্যবহার করতে পারবে, তা নির্বাচন করে দিলে ব্যাটারি সাশ্রয় হবে।
ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি
ইন্টারনেট সংযোগে থাকা স্মার্ট ডিভাইসের অ্যাপ ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে অনেক অযাচিত অ্যাপ সক্রিয় থাকে, যা ফোনের চার্জ দ্রুত নিঃশেষ করে। ফলে আইফোনের সেটিংস অপশনে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশনে ক্লিক করতে হবে। ওয়াইফাই অপশন তখন সক্রিয় রাখা শ্রেয়, যখন অ্যাপ ব্যবহার করা প্রয়োজন। এতে ব্যাটারি চাপমুক্ত হবে।
- বিষয় :
- প্রযুক্তি