ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নতুন জুটি তটিনী ও পার্থ, ঈদে আসছে তাদের ‘অমর প্রেম’

নতুন জুটি তটিনী ও পার্থ, ঈদে আসছে তাদের ‘অমর প্রেম’
×

তানজিম সাইয়ারা তটিনী ও পার্থ শেখ। ছবি: পরিচালকের সৌজন্যে।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৩:৪৪ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১৭:০৮

ছোট পর্দায় জুটি হয়ে আসছেন তানজিম সাইয়ারা তটিনী ও পার্থ শেখ। এ সময়ের আলোচিত এই দুই তারকাকে জুটি হিসেবে দেখা যাবে ‘অমর প্রেম’ নামে একক নাটকে। আগেও তারা আলাদাভাবে রোমান্টিক গল্পে অভিনয় করেছেন। তাদের বেশ কিছু নাটক দর্শকের মাঝে সাড়াও ফেলেছে। তবে এবারের ভালোবাসার গল্পটি আগের সব নাটক থেকে অনেকটা আলাদা বলে দাবি করেছেন এই দুই তারকা ও নাট্যনির্মাতা জাহিদুল ইসলাম সুজন। 

নির্মাতার কথায়, নতুন জুটিকে নিয়ে নতুন এক ভালোবাসার গল্প তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। যে গল্প আবর্তিত হয়েছে, আত্রাই নদীর দুই পারের মির্জাপুর ও শাহজাহানপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে। দুই গ্রামপ্রধান বাহাদুর মির্জা ও শাহজাহান খান মূলত এই দুই গ্রামের সবকিছুর নিয়ন্ত্রক। একে অপরের পথের কাঁটাও তারা। তারপরও ঘটনাচক্রে তাদের পরিবারের দুই সন্তান পার্থ ও রাইসা জড়িয়ে পড়ে সম্পর্কের জালে। যাকে কেন্দ্র করে প্রতিনিয়ত জন্ম নিতে থাকে নতুন সব ঘটনা। যার সমাপ্তি ঘটে দুর্দান্ত প্রেম আর ভয়ংকর এক ক্ষমতার লড়াইয়ের মধ্য দিয়ে। এমনই কাহিনি নিয়ে নির্মিত ‘অমর প্রেম’ নাটকটি চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন জাহিদুল ইসলাম সুজন ও শাহরিয়ার সজীব। এরই মধ্যে নাটকের চিত্রায়ণ শেষ হয়েছে।

আসছে ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলে নির্মাতা জানান। জুটি গড়া নিয়ে পার্থ ও তটিনীর ভাষ্য, দর্শকের ভালো লাগার কথা মাথায় রেখে নির্মাতারা একেকটি জুটি গড়ে দেন। ‘অমর প্রেম’ নাটকের বেলায় এটাই হয়েছে। তাদের বিশ্বাস, জুটি হিসেবে তারা দর্শক মনোযোগ কাড়তে পারবেন। 
 

আরও পড়ুন

×