ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

অ্যাম্বুলেন্স সেবা

রোগী ফেলে যাত্রী নিয়ে ছুটল চুয়েটের অ্যাম্বুলেন্স

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থী অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্স চেয়ে আবেদন করেন। যথারীতি বরাদ্দও পাওয়া যায়। নির্ধারিত সময়ে শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সামনে যানটি পেয়ে উঠে পড়েন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের বিদায়ী বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তিনি ভেতরে ঢুকতেই দেখলেন আরও সাতজন উঠে পড়েছেন। তাদের কাউকেই চিনলেন না এই ছাত্র। আবার চালকের সম্মতিতে উঠায় তাদের কোনো প্রশ্নও করতে পারলেন না। তাঁর জন্য বরাদ্দ করা গাড়িটি কিছুদূর গিয়ে তাঁকেই নামিয়ে দিয়ে চলে যায় অন্য যাত্রীদের নিয়ে। নিরুপায় হয়ে ক্ষোভ প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে। এতেই পুরো ক্যাম্পাসে পড়ে যায় শোরগোল, উঠে সমালোচনার ঝড়।

আপডেটঃ ০৮ মার্চ ২০২৪ | ২২:৩৪
রোগী ফেলে যাত্রী নিয়ে ছুটল চুয়েটের অ্যাম্বুলেন্স

সর্বশেষ