ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আদিবাসী

কেন বাংলাদেশকে আদিবাসী জনগোষ্ঠীর কথা শুনতে হবে

ঠিক এখানেই আদিবাসী সমাজের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা উপেক্ষা করার সামর্থ্য কোনো আধুনিক রাষ্ট্রের নেই। এর অর্থ আদিবাসী জীবনকে বাড়িয়ে বাড়িয়ে অতি রোমান্টিক করে দেখা নয় বা তারা প্রকৃতির চিরন্তন রক্ষক– এমনটি ভাবাও নয়; কারণ অন্য সব সমাজের মতো তাদের সমাজেও বৈষম্য, দ্বন্দ্ব ও পরিবর্তন রয়েছে। তাদের মূল গুরুত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে নির্দিষ্ট বন, পাহাড়, নদী ও পরিবেশের সঙ্গে বসবাস করে তারা যে গভীর জ্ঞান ও প্রথাগত সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে তার মধ্যে নিহিত। তাদের ভাষার গভীরে উদ্ভিদ, প্রাণী ও ভূপ্রকৃতির জ্ঞান সঞ্চিত থাকে, প্রথাগত নিয়ম দিয়ে তারা সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ করে এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে পরিবেশে টিকে থাকার অভিজ্ঞতা ও স্মৃতি ধরে রাখে। কোনো বন কেবল মানুষের ভালোবাসায় টিকে থাকে না, বরং বনের ব্যবহার, বনের সম্পদের পরিমাণ নির্ধারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণের সুনির্দিষ্ট সামাজিক নিয়মই বনকে বাঁচিয়ে রাখে।

আপডেটঃ ০৯ আগস্ট ২০২৬ | ২১:৩৪
কেন বাংলাদেশকে আদিবাসী জনগোষ্ঠীর কথা শুনতে হবে

সর্বশেষ