ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ড্যাব

ছয় বছর পর শনিবার ড্যাবের ভোট

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামীকাল শনিবার। দীর্ঘ ছয় বছর পর এ ভোট হচ্ছে। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদে দাঁড়িয়েছেন যথাক্রমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুন আল রশিদ ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম শাকিল। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি ও মহাসচিব প্রার্থী যথাক্রমে শিশু হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান  অধ্যাপক এ কে এম আজিজুল হক ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের রেসপিরেটরি বিভাগের অধ্যাপক আবদুস সাকুর খান। 

আপডেটঃ ০৮ আগস্ট ২০২৫ | ২১:১০
ছয় বছর পর শনিবার ড্যাবের ভোট

সর্বশেষ