ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফরিদপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

ফরিদপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৩:২৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ | ০৩:৫২

ফরিদপুরে আগুনে পুড়ে  আলেয়া বেগম(৪০) নামের এক গৃহবধু এবং তার তিন বছর বয়সী শিশু কন্যা আদরীর মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ১০ টার দিকে সদর উপজেলার বিলমামুদপুরের এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম একই গ্রামের আজাদ  মোল্লার স্ত্রী। 

কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন জানান, রাত ১০ টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে ওই বাড়িতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মহূর্তের মধ্যে বাড়ির তিনটি ঘর পুড়ে যায়। ঘরে থাকা আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই আলেয়া বেগমের মৃত্যু হয়। 

গুরুতর আহত অবস্থায় শিশু আদরীকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সকালে সে মারা যায়।

আরও পড়ুন

×