ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চট্টগ্রামে বাস চাপায় পোশাক কর্মী নিহত

চট্টগ্রামে বাস চাপায় পোশাক কর্মী নিহত
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০২:৪৮

চট্টগ্রামে বাস চাপায় শিপন কর্মকর্তা (৩০) নাম এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টায় নগরীর পুরাতন চান্দগাঁও এলাকার শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত শিপন কর্মকার বাঁশখালীর চাম্বল ইউনিয়নের কর্মকার পাড়ার নেপাল কর্মকারের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নগরীর শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের  সামনে একটি বাস একজন পথচারীকে চাপা দেয়।  পরে স্থানীয়রা ওই পথচারীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই পথচারীর নাম ও পরিচয় জানা গেছে। 

আরও পড়ুন

×