ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চিকিৎসাক্ষেত্রে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে: পরিকল্পনামন্ত্রী

চিকিৎসাক্ষেত্রে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে: পরিকল্পনামন্ত্রী
×
×

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান- ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২ | ১১:৩৭ | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ | ১১:৩৭

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, চিকিৎসাক্ষেত্রে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। করোনাকালীন চিকিৎসাক্ষেত্রে সরকারের ব্যাপক সুযোগ-সুবিধা থাকায় দেশের নাগরিকরা সেবা নিতে পেরেছে। শুক্রবার সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম পরিদর্শন ও ডায়াবেটিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ডায়াবেটিস জটিল রোগ হলেও সচেতনতা ও নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। তিনি আন্তরিকতার সঙ্গে ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম পরিচালনার আহ্বান জানানোর পাশাপাশি হাসপাতালের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এমএ আহবাবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

আরও পড়ুন

×