ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

বাঙ্গালী নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

বাঙ্গালী নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
×

ফাইল ছবি

সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০২:২৩

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙ্গালী নদীর পানিতে ডুবে নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার দুপুরে আব্দুল হানিফ মিয়া (১৫) নামের ওই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

নিহত হানিফ উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবরুরবাড়ী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ও জাফর আলী দূর্গাদহ দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র ছিল। 

ইউপি সদস্য শামসুজ্জোহা জানান, হানিফ শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।

রাজশাহী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×