ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

২০ টাকার জন্য বৃদ্ধকে হত্যা!

২০ টাকার জন্য বৃদ্ধকে হত্যা!
×

সুনামগঞ্জ ও ছাতক প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ১০:৩১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ১০:৩৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়কাটা গ্রামের ২০ টাকা পাওনা নিয়ে প্রতিপক্ষের আঘাতে মারা গেছেন কদ্দুছ মিয়া নামে এক বৃদ্ধ। তিনি পেশায় মুড়ি বিক্রেতা। 

এ ঘটনায় পুলিশ অপর মুড়ি বিক্রেতা আব্বাস মিয়া ও তার স্ত্রী রাহেনা বেগমকে আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়কাটা গ্রামের আবুল হোসেনের কাছে একই গ্রামের আব্বাস মিয়া ২০ টাকা পেতেন। এ টাকা নিয়ে শনিবার দুপুরে দু'জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আব্বাস ও তার স্ত্রী রাহেনা বেগম কদ্দুছকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান কদ্দুছ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে আব্বাস ও তার স্ত্রী রাহেনা বেগমকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম বলেন, দুই মুড়ি বিক্রেতার মধ্যে পাওনা নিয়ে কথাকাটাকাটির জেরে আব্বাসের আঘাতে মারা যান কদ্দুছ মিয়া। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আব্বাস ও তার স্ত্রী রাহেনাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×