৩ ঘণ্টা পর ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
দুর্ঘটনার পরে যান চলাচল বন্ধ হয়ে যায়
রংপুর অফিস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০০:৪৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ | ০০:৫৮
রংপুরে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর তিন ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সকাল ৯টায় নগরীর দমদমার তালুক ধর্মদাস এলাকায় নীলফামারীর সৈয়দপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই পরিবহনের অন্তত ১০ জন আহত হন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ট্রাক ও বাসকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
- বিষয় :
- রংপুর
- নিহত
- সড়ক দুর্ঘটনা
- যান চলাচল বন্ধ
