ভ্যানকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ: ০৪ মে ২০২২ | ১০:৪৫ | আপডেট: ০৪ মে ২০২২ | ১০:৪৫
কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে ধাক্কা দেয় একটি রিকশাভ্যানকে; তারপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পাশের খাদে। এ ঘটনায় ভ্যানযাত্রী তিনজন নিহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান রাজৈর হাইওয়ে পুলিশ পরিদর্শক রুহুল আমিন। এ ঘটনায় ভ্যানযাত্রীদের একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহতরা হলেন, রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের মজিদ তফাদারের ছেলে প্রান্ত তপাদার (২৫), একই উপজেলার নরাল কান্দি গ্রামের সাজন শেখের ছেলে আমির শেখ ৩৫ (বিএমএফের সুপার ভাইজার) ও ভ্যানচালক নুরনবী মাতুব্বর (২৫)।
